“আমার শেষ যুদ্ধ পলাশিতেই।" কেন?
উত্তর: “আমার শেষ যুদ্ধ পলাশিতেই।”- উক্তিটি মোহনলাল পলাশির যুদ্ধে পরাজয়ের পর পুনরায় যুদ্ধে যাওয়ার সময় নবাব সিরাজউদ্দৌলাকে করেছিলেন। মিরজাফরের বিশ্বাসঘাতকতার কারণে পলাশিতে সিরাজের শিবিরে একের পর এক সেনাপতির মৃত্যু সংবাদ আসতে থাকে। পলাশিতে নবাবের পরাজয় হয়েছে, সেনাপতি মোহনলাল। খবর নিয়ে আসেন। মোহনলাল নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয়ের গ্লানি এবং আত্মাভিমান ভুলে অবিলম্বে রাজধানীতে ফিরে যেতে অনুরোধ করেন। নবাবের কাছ থেকে বিদায় নিয়ে নিজের শেষ যুদ্ধ করার উদ্দেশ্যে প্রতিশোধপরায়ণ সাহসী বীর মোহনলাল নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যান। আর তখনই মোহনলাল নবাবের উদ্দেশে প্রশ্নোক্ত উক্তিটি করেছিলেন।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
“আমার শেষ যুদ্ধ পলাশিতেই।" কেন?
উত্তর