ঘসেটি বেগম কেন সিরাজের ধ্বংস কামনা করেন?
উত্তর: সিরাজউদ্দৌলার প্রতি প্রতিশোধপরায়ণ হয়ে অর্থ ও ক্ষমতার লোভে ঘসেটি বেগম তাঁর ধ্বংস কামনা করেন । নবাব সিরাজউদ্দৌলাকে সরিয়ে যারা অর্থ ও ক্ষমতা লাভের জন্য ষড়যন্ত্র করছিল, তাদের সঙ্গে ছিলেন ঘসেটি বেগম। রাজকার্য পরিচালনার লোভে তিনি সিরাজউদ্দৌলার ভাই একরামউদ্দৌলাকে পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করেছিলেন। ছেলেটি অকালে মৃত্যুবরণ করায় অঙ্কুরেই বিনষ্ট হয়েছিল। তাঁর স্বপ্ন। আবার হোসেন কুলি খাঁ নামক এক ব্যক্তির সঙ্গে ঘসেটির অনৈতিক সম্পর্ক ছিল, যাঁকে আলিবর্দি খানের নির্দেশে হত্যা করেন সিরাজউদ্দৌলা। এসব কারণে সিরাজের প্রতি আক্রোশ থেকে ঘসেটি বেগম তাঁর ধ্বংস কামনা করতেন।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
ঘসেটি বেগম কেন সিরাজের ধ্বংস কামনা করেন?
উত্তর