যত বড় মুখ নয় তত বড় কথা – কে, কাকে বলেছে? ব্যাখ্যা কর।
উত্তর: যত বড় মুখ নয়, তত বড় কথা – এ কথা ক্যাপ্টেন ক্লেটন বলেছিলেন প্রহরী ওয়ালি খানকে। 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে নবাব সৈন্যরা ইংরেজদের ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করে। ১৭৫৬ সালের ১৯ জুনের সেই আক্রমণে ইংরেজ সৈন্যরা উৎসাহ হারিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। তখন ক্যাপ্টেন ক্লেটন তাদের উৎসাহ জোগাতে প্রশ্নোক্ত কথাটি বলেন। নবাব সৈন্য দুর্গের কাছাকাছি এসে পড়েছে ওয়ালি খান এ খবর নিয়ে এলে ক্লেটন তাকে বেইমান এবং বাঙালিকে কাপুরুষ বলে তাচ্ছিল্য করে। তখন ওয়ালি খান এর প্রতিবাদ করলে ক্লেটন তাকে প্রশ্নোক্ত কথাটি বলেন।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
যত বড় মুখ নয় তত বড় কথা – কে, কাকে বলেছে? ব্যাখ্যা কর।
উত্তর