"উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের আংশিক চিত্র মাত্র।"-বিশ্লেষণ কর।
উত্তর: • "উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের আংশিক চিত্র মাত্র।"-মন্তব্যটি যথার্থ। • মানুষ বরাবরই স্বার্থপর প্রাণী। স্বার্থের জন্য অনেক সময় তারা গর্হিত কাজে অংশ নেয়। ব্যক্তিস্বার্থের জন্য জাতিগত স্বার্থ বিসর্জন দিতেও অনেকে পিছপা হয় না। • উদ্দীপকের সালমার মধ্যে প্রতিহিংসামূলক মনোভাব প্রকাশ পেয়েছে। সালমা নিঃসন্তান হওয়ায় তার বাবা তার ছোট বোনের দুই সন্তানের মাঝে সমস্ত সম্পত্তি ভাগ করে দেন। এতে ক্ষুব্ধ হয় সে। 'সিরাজউদ্দৌলা' নাটকে ঘসেটি বেগম নিঃসন্তান হওয়ায় তার বাবা আলিবর্দি খাঁর ইচ্ছা অনুযায়ী তার ছোট মেয়ে আমেনার ছেলে সিরাজকে সিংহাসনে বসানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে ঘসেটি বেগম নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। • উদ্দীপকের সালমার কর্মকান্ড ঘসেটি বেগমের কর্মকান্ডের স্বরূপ, যা 'সিরাজউদ্দৌলা' নাটকের একটিমাত্র দিক। এছাড়া এ নাটকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোকপাত করা হয়েছে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তাদের ধূর্ততা, নবাবের সভাসদ মিরজাফর, উমিচাঁদ, রাজবল্লভ, বায়দুর্লভদের গোপন ষড়যন্ত্র, যুদ্ধক্ষেত্রে প্রধান সেনাপতি মিরজাফরের বিশ্বাসঘাতকতা, দেশপ্রেমিক বীর মিরমর্দান, মোহনলালের সাহসিকতা এবং নবাবের করুণ পরিণতি এ নাটকের কিছু গুরুত্বপূর্ণ দিক। তাই উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের আংশিক চিত্র মাত্র।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের আংশিক চিত্র মাত্র।"-বিশ্লেষণ কর।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর