উদ্দীপকের শিহাবউদ্দীন 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? যুক্তিসহ বুঝিয়ে দাও।
উত্তর: • উদ্দীপকের শিহাব উদ্দীন 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। • অর্থ-বিত্তের লোভে পড়ে মানুষ ন্যায়-অন্যায় ভুলে গিয়ে মনুষ্যত্বহীন হয়ে পড়ে। তাই প্রভাব-প্রতিপত্তি ও ক্ষমতা লাভের লোভে মানুষ পরম আত্মীয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতেও কুণ্ঠাবোধ করে না। • উদ্দীপকে রহিম গাজী বিশ্বাস করে শিহাব উদ্দীনকে তার জমি-জমা দেখাশোনার দায়িত্ব দেয়। আর শিহাব উদ্দীন রহিম গাজীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সব জমি-জমা নিজের করে নেয়। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব তাঁর বিশ্বস্ত ব্যক্তি মিরজাফরকে প্রধান সেনাপতির দায়িত্ব প্রদান করেন। কিন্তু তিনি এ বিশ্বাসের মর্যাদা রাখেননি। অর্থ ও ক্ষমতার লোভে তিনি নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। ইংরেজদের সহায়তায় তিনি নবাবকে হটিয়ে নিজে মসনদে আরোহণ করেন, যা উদ্দীপকের শিহাব উদ্দীনের বিশ্বাসঘাতকতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের শিহাবউদ্দীন 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর