শেয়ারFacebookWhatsApp

“একজন সফল দেশনায়কের গুণাবলি 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের মধ্যে থাকলেও ভেতর-বাইরের চক্রান্তই তাঁকে বিড়ম্বনার দিকে ঠেলে দিয়েছে।" বিশ্লেষণ কর।

উত্তর: • "একজন সফল দেশনায়কের গুণাবলি 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলার মধ্যে থাকলেও ভেতর-বাইরের চক্রান্তই তাকে বিড়ম্বনার দিকে ঠেলে দিয়েছে।"- মন্তব্যটি • ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যাবসার নামে বাঙালিকে শোষণ করলে দেশপ্রেমিক সিরাজউদ্দৌলা তা মেনে নেননি। ইংরেজদের সমুচিত শিক্ষা দিতে গিয়ে শিকার হয়েছেন ষড়যন্ত্রের। ষড়যন্ত্রকারীরা ইতিহাসে সূচিত করেছিল কলঙ্কিত অধ্যায়। • 'সিরাজউদ্দৌলা' নাটকে দেশপ্রেমিক সিরাজের করুণ পরিণতির কাহিনি লিপিবদ্ধ হয়েছে। বাংলা-বিহার-উড়িষ্যার নবাব সিরাজের মসনদ আরোহণ তার খালা ঘসেটি বেগম মেনে নিতে পারেননি। তাছাড়া রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সভাসদরাও বিশ্বাসঘাতকতায় অংশ নেয়। উদ্দীপকে এমন বিশ্বাসঘাতকদের কথাই উল্লেখ করা হয়েছে। মানুষের বিরুদ্ধে চক্রান্তকারী এ ধরনের মানুষেরা লোভের বশবর্তী হয়ে মনুষ্যত্ব বিসর্জন দিতেও কুণ্ঠিত হয় না। পরিণামে ডেকে আনে কোনো দেশপ্রেমিক, প্রজাদরদি দেশনায়কের পরাজয়। • 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের মধ্যে সফল দেশনায়কের গুণাবলি উপস্থিত। তিনি ইংরেজদের বিরুদ্ধে ফোর্ট উইলিয়াম দুর্গের যুদ্ধ জয়ী হন। অত্যাচারী ইংরেজদের সাথে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করেন। কিন্তু ভেতর-বাইরের ষড়যন্ত্র নবাবকে স্বাভাবিক থাকতে দেয়নি। উদ্দীপকের চক্রান্তকারীদের মতো লোভের বশবর্তী হয়ে তাঁর সভাসদরা মনুষ্যত্ব বিসর্জন দেয়। ফলে নবাব সিরাজের পতন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

“একজন সফল দেশনায়কের গুণাবলি 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের মধ্য…

উদ্দীপক

মানুষের বিরুদ্ধে চক্রান্ত করা একটি ঘৃণ্যতম অপরাধ। যারা এ কাজে লিপ্ত হয় তারা সবার চোখে ঘৃণিত অপরাধী, পাপী। এ সবকিছুর পরও তারা অন্যের বিরুদ্ধে চক্রান্ত করে নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য। তারা লোভের বশবর্তী হয়ে মনুষ্যত্ব বিসর্জন দেয়।

নটরডেম কলেজ · 2025

উত্তর

"আমি দওলতের পূজারি।"- উক্তিটি উমিচাঁদের।

উত্তর

•"সিরাজের পতন কে না চায়?"- ছোট বোন আমিনার ছেলে সিরাজ নবাব হওয়ায় তার খালা ঘসেটি বেগম ঈর্ষান্বিত হয়ে আলোচ্য উক্তিটি করেছেন। • নবাব আলিবর্দি খাঁর মৃত্যুর পর তাঁর ইচ্ছা অনুযায়ী ছোট মেয়ে আমেনার অল্পবয়সি তরুণ ছেলে সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণ করেন। এতে তার বড় মেয়ে ঘসেটি বেগম ঈর্ষান্বিত হয়ে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। ঘসেটি বেগম নবাবের সভাসদ মিরজাফর, উমিচাঁদ, রাজবল্লভ, রায়দুর্লভদের সাথে গোপনে নবাবের পতনকে ত্বরান্বিত করেন। নবাবকে ক্ষমতাচ্যুত করে ঘসেটি বেগম তার পালকপুত্র মদ্যপ শওকতজঙ্গকে মসনদে বসাতে চান। এতে নবাবের সভাসদরাও সায় দেন। কেননা মদ্যপ শওকতজঙ্গ নবাব হলে সবাই নিজেদের স্বার্থে রাজ্যকে ব্যবহার করতে পারবে। তাই ঘসেটি বেগম বলেন নবাবের পতন কে না চায়।

উত্তর

• উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের, সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী চক্রের হীন মানসিকতার প্রতিফলন ঘটেছে। • আত্মস্বার্থ চিন্তা মানুষকে অন্ধ করে দেয়। নিজের স্বার্থের জন্য অন্যকে ধ্বংস করতেও তখন তারা পিছপা হয় না। স্বার্থের জন্য তারা নানামাত্রিক প্রতারণা ও বিশ্বাসঘাতকতার আশ্রয় নেয়। • উদ্দীপকে ব্যক্তিস্বার্থবাদী মানুষের হীন চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে। চক্রান্তকারীরা বিশ্বাসঘাতকতার আশ্রয় নিয়ে ঘৃণ্য অপরাধ সৃষ্টি করে। তারা লোভের বশবর্তী হয়ে মনুষ্যত্ব বিসর্জন দেয়। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে এরূপ একদল চক্রান্তকারী কাজ শুরু করে। নবাবের নিজ খালা ঘসেটি বেগম, প্রধান সেনাপতি মিরজাফর আলি খান, সভাসদ রাজবল্লভ, উমিচাঁদ, রায়বল্লভ নবাবকে পরাজিত করতে বিদেশি শত্রু ইংরেজদের সাথে গোপনে হাত মেলায়। ব্যক্তিগত স্বার্থের জন্য তারা দেশকে বিক্রি করে দিতেও কুণ্ঠিত হয়নি। ইতিহাসে এই ব্যক্তিরা এখনো ঘৃণাভরে নিন্দিত। তাই বলা যায় যে, উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের ষড়যন্ত্রকারীদের হীন মানসিকতার দিকটি প্রতিফলিত হয়েছে।

উত্তর

• "একজন সফল দেশনায়কের গুণাবলি 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলার মধ্যে থাকলেও ভেতর-বাইরের চক্রান্তই তাকে বিড়ম্বনার দিকে ঠেলে দিয়েছে।"- মন্তব্যটি • ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যাবসার নামে বাঙালিকে শোষণ করলে দেশপ্রেমিক সিরাজউদ্দৌলা তা মেনে নেননি। ইংরেজদের সমুচিত শিক্ষা দিতে গিয়ে শিকার হয়েছেন ষড়যন্ত্রের। ষড়যন্ত্রকারীরা ইতিহাসে সূচিত করেছিল কলঙ্কিত অধ্যায়। • 'সিরাজউদ্দৌলা' নাটকে দেশপ্রেমিক সিরাজের করুণ পরিণতির কাহিনি লিপিবদ্ধ হয়েছে। বাংলা-বিহার-উড়িষ্যার নবাব সিরাজের মসনদ আরোহণ তার খালা ঘসেটি বেগম মেনে নিতে পারেননি। তাছাড়া রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সভাসদরাও বিশ্বাসঘাতকতায় অংশ নেয়। উদ্দীপকে এমন বিশ্বাসঘাতকদের কথাই উল্লেখ করা হয়েছে। মানুষের বিরুদ্ধে চক্রান্তকারী এ ধরনের মানুষেরা লোভের বশবর্তী হয়ে মনুষ্যত্ব বিসর্জন দিতেও কুণ্ঠিত হয় না। পরিণামে ডেকে আনে কোনো দেশপ্রেমিক, প্রজাদরদি দেশনায়কের পরাজয়। • 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের মধ্যে সফল দেশনায়কের গুণাবলি উপস্থিত। তিনি ইংরেজদের বিরুদ্ধে ফোর্ট উইলিয়াম দুর্গের যুদ্ধ জয়ী হন। অত্যাচারী ইংরেজদের সাথে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করেন। কিন্তু ভেতর-বাইরের ষড়যন্ত্র নবাবকে স্বাভাবিক থাকতে দেয়নি। উদ্দীপকের চক্রান্তকারীদের মতো লোভের বশবর্তী হয়ে তাঁর সভাসদরা মনুষ্যত্ব বিসর্জন দেয়। ফলে নবাব সিরাজের পতন অবশ্যম্ভাবী হয়ে পড়ে। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।