উদ্দীপকের সালমার সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের মিল আছে? তুলে ধর।
উত্তর: • উদ্দীপকের সালমার সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের খালা ঘসেটি বেগমের সম্পর্ক রয়েছে। • মানুষের জীবনে সবচেয়ে আপন হলো তার রক্তের সম্পর্কের আত্মীয়-পরিজন। কিন্তু কখনো কখনো সেই আত্মীয়-স্বজনকেই দেখা যায় বিশ্বাসঘাতকতা করতে। • উদ্দীপকের সালমা ও আসমা দুই বোন। সালমা নিঃসন্তান হওয়ায় তাদের বাবা সব সম্পত্তি আসমার দুই সন্তানকে উইল করে দেন। এতে সালমা খুব কষ্ট পায় এবং মনে মনে বলে, আগে জানলে আসমার সন্তানদের ছোটবেলায় মেরে ফেলতাম। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব আলিবর্দি খাঁর মেয়ে ঘসেটি বেগম ও আমেনা বেগম। ঘসেটি বেগম নিঃসন্তান হওয়ায় আলিবর্দির মৃত্যুর পর তার বাবার ইচ্ছা অনুযায়ী তার ছোট মেয়ে আমেনার পুত্র সিরাজকে মসনদে বসানো হয়। এতে ঘসেটি বেগম ক্ষুব্ধ হয়ে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। নবাব সিরাজ তাকে গৃহবন্দি করলে ঘসেটি বেগম আক্ষেপ করে বলেন, তিনি আগে বুঝতে পারলে ছোটবেলাতেই নবাবকে মেরে ফেলতেন। এভাবে উদ্দীপকের সালমার সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগমের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের সালমার সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের মিল আছে? …
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর