'সিরাজউদ্দৌলা' নাটকের প্রতিটি বীরই তিতুমীর- উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্য বিচার কর।
উত্তর: • 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রতিটি বীরই তিতুমীর"- উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যের দিকটি হলো ইংরেজ বেনিয়া শক্তির হাত থেকে দেশমাতৃকাকে রক্ষা করার প্রচেষ্টা। • যুগে যুগে দেশপ্রেমিকদের চিত্র সামনে আসে। দেশকে রক্ষার জন্য তারা জীবন উৎসর্গ করতেও কুণ্ঠিত হন না। তাই ইতিহাসে দেশপ্রেমিকদের নাম লেখা হয় স্বর্ণাক্ষরে। • উদ্দীপকে ইংরেজ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে প্রথম সশস্ত্র যুদ্ধের কান্ডারি বীর তিতুমীরের দেশপ্রেমের দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে। ব্যক্তি সুখকে বিসর্জন দিয়ে দেশকে উদ্ধার করতে তিতুমীর সাহসিকতার প্রতীক হিসেবে বাঁশের কেল্লা নির্মাণ করেন। তিতুমীরের আত্মত্যাগ কালে কালে ইংজেরদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা জুগিয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরমর্দান, মোহনলালের মতো দেশপ্রেমিক বীরেরা পরাজয় অবধারিত জেনেও ইংরেজ বেনিয়া শক্তির বিরুদ্ধে আমৃত্যু যুদ্ধ করেছেন। তাদের যুদ্ধও হয়ে উঠেছে সাহসিকতার প্রতীক। ফলে 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রতিটি বীরই হয়ে উঠেছেন এক একজন তিতুমীর।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
'সিরাজউদ্দৌলা' নাটকের প্রতিটি বীরই তিতুমীর- উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর