উদ্দীপকের সালাবির সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফরের মিল কোথায়? ব্যাখ্যা কর।
উত্তর: • উদ্দীপকের সালাবি ও 'সিরাজউদ্দৌলা' নাটকে মিরজাফরের মিল হচ্ছে বিশ্বাসঘাতকতা ও পরিণতির দিক থেকে। • এ পৃথিবীতে কিছু মানুষ আছে যারা প্রতিনিয়ত নিজেদের স্বার্থের কথাই চিন্তা করে। আত্মস্বার্থে নিমজ্জিত এই মানুষেরা নির্বিচারে দেশ ও দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। তবে বিশ্বাসঘাতক এই মানুষদের শেষ পরিণতি অত্যন্ত মর্মান্তিক হয়ে থাকে। • উদ্দীপকের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফরের সম্পূর্ণ সাদৃশ্য রয়েছে। কারণ তারা উভয়েই আত্মসার্থে নিমজ্জিত হয়ে ক্ষমতা পাওয়ার লোভে নিজ দেশ ও জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সালাবি যেমন প্রেসিডেন্ট হওয়ার লোভে মার্কিনদের সর্বাত্মকভাবে সাহায্য করেছে, তেমনি 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব হওয়ার লোভে মিরজাফর ইংরেজদের সাথে হাত মিলিয়ে নবাব সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু খেয়াল করলে দেখা যায়, বিশ্বাসঘাতকতা করে তাদের একজন ক্ষমতায় বসতে পারেনি, অন্যজন ক্ষমতায় বসলেও প্রকৃত ক্ষমতা থাকে অন্যের হাতে। তাই বলা যায়, উদ্দীপকের সালাবির সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফরের নিজ দেশ ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা এবং পরিণামে নিজেদের করুণ পরিণতির দিক থেকে সম্পূর্ণ সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের সালাবির সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফরের মিল কোথায়? ব…
উদ্দীপক
সিলেট এমসি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর