শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের ষড়যন্ত্রে সাদৃশ্য পাওয়া যায়।" ব্যাখ্যা কর।

উত্তর: • "উদ্দীপকের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের ষড়যন্ত্রের সাদৃশ্য পাওয়া যায়।"- মন্তব্যটি যথার্থ। • স্বার্থান্ধ মানুষ নিজেদের স্বার্থে নিজের স্বদেশ ও স্বজনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। তারা লোভের বশবর্তী হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। শত্রুর সঙ্গে হাত মিলিয়ে নিজের পরমআত্মীয়ের ক্ষতি করতেও পিছপা হয় না। এই ষড়যন্ত্রকারীরা সমাজ ও দেশের শত্রু। • উদ্দীপকে দেখা যায়, মানুষ ব্যক্তিগত লাভ ও ক্ষমতার লোভে মিথ্যাকে সত্য ও সত্যকে মিথ্যা বলে প্রমাণ করতে চায়। জীবনের আদর্শ বিসর্জন দিয়ে তারা গোপনে বহিঃশত্রুর সঙ্গে হাত মিলিয়ে দেশের ক্ষতি করে। তবে নিজের ভুলের কারণে এদের শেষ পরিণতি মর্মান্তিক হয়ে থাকে। কিন্তু মনুষ্যত্ববাদী মানুষেরা নিজের ক্ষুদ্রস্বার্থকে বিসর্জন দিয়ে দেশের কল্যাণে নিজেকে নিবেদিত করে। 'সিরাজউদ্দৌলা' নাটকেও উদ্দীপকের ভাববস্তুর মতো ষড়যন্ত্র করা হয়েছে। নবাব সিরাজের বিরুদ্ধে তাঁর আপনজনেরাই ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করে নিহত করে। এই ষড়যন্ত্রকারীদের শেষ পরিণতি হয়েছিল অত্যন্ত করুণ। • নবাব সিরাজের সুখের রাজত্বে- দুঃখ বয়ে নিয়ে আসে তার কাছের মানুষেরাই। উদ্দীপকের ভাববস্তুর মতো বহিঃশত্রুর সঙ্গে হাত মিলিয়ে সিরাজের আপজননেরাই সিরাজের পতন ঘটিয়েছে। উদ্দীপকের স্বার্থান্বেষী মানুষদের মতো মানুষরা 'সিরাজউদ্দৌলা' নাটকে ষড়যন্ত্র করে দেশের ও সেই সাথে নিজেদের করুণ পরিণতি সৃষ্টি করেছে। তাই বলা যায়, উদ্দীপকের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সম্পূর্ণ সাদৃশ্য রয়েছে।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

"উদ্দীপকের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের ষড়যন্ত্রে সাদৃশ্য পাওয়া যায়।…

উদ্দীপক

সুবিধা আর ক্ষমতার লোভে মানুষ মিথ্যাকে সত্য করে প্রমাণ করতে চায়। স্বার্থপরায়ণ মানুষ জীবনের আদর্শ বিসর্জন দিয়ে গোপনে বহিঃশত্রুর সাথে হাত মেলায়। যদিও এর শেষ পরিণতি মঙ্গলময় হয় না। বরং নিজের ভুলের কারণে করুণ পরিস্থিতির শিকার হতে হয়। একমাত্র মনুষ্যত্ববাদীরা ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে দেশের কল্যাণের চিন্তা করে।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025

উত্তর

• "তুমি কম সাপিনী নও।"- ঘসেটি বেগম আমিনাকে উদ্দেশ্য করে এ উক্তিটি করেছে।

উত্তর

• "বোঝা যতই দুর্বহ হোক একাই তা বইবার চেষ্টা করব।"-দেশের সব সমস্যা একা সমাধানের সংকল্প নিয়ে সিরাজউদ্দৌলা এই উক্তিটি করেন। • সিরাজউদ্দৌলা নাটকে দেখা যায়, সম্পত্তি ও ক্ষমতার লোভে নবাব সিরাজের নিজের লোকেরাই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। নবাবের সন্দেহ হলেও তিনি কোনো কিছুউ করতে পারেন না। অন্তহীন সন্দেহ ও বিদ্বেষের ঊর্ধ্বে উঠে মিরজাফর, রায়বল্লভদের সামনে দাঁড়ান। তিনি তাদের অনুরোধ করেন যে দেশের সংকট কালে তারা যেন মিথ্যা আশ্বাস দিয়ে নবাবকে আশ্বস্ত না করে। সভাসদরা যদি নবাবকে ত্যাগও করে তবু নবাব দুর্বহ বোঝা একাই বহন করবেন। নিজের দৃঢ় সংকল্পের কথা বলতে গিয়ে নবাব সিরাজউদ্দৌলা একথা বলেন।

উত্তর

• 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী প্রায় প্রত্যেক ব্যক্তির শেষ পরিণতি হয়েছিল অত্যন্ত করুণ ও মর্মান্তিক। • অর্থবিত্তের লোভে মানুষ ন্যায়-অন্যায় ভুলে গিয়ে মনুষ্যত্বহীন হয়ে পড়ে। প্রভাব-প্রতিপত্তি ও ক্ষমতার লোভে পড়ে মানুষ নিজের চরম আত্মীয়ের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করতে কুণ্ঠাবোধ করে না। তবে যারা অন্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাদের জীবন সুখের হয় না। • উদ্দীপকে স্বার্থান্বেষী মানুষের কিছু নেতিবাচক দিক তুলে ধরা হয়েছে। যারা সুবিধা আর ক্ষমতার লোভে মিথ্যাকে সত্য প্রমাণ করতে চায়। বহিঃশত্রুর সাথে হাত মিলিয়ে আপজনদের ক্ষতি করে। তবে এই বিশ্বাসঘাতকদের শেষ পরিণতি অত্যন্ত করুণ হয়ে থাকে। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজের কাছের মানুষেরাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাঁকে ক্ষমতাচ্যুত করে দেয়। যার ফলে সিরাজের মর্মান্তিক মৃত্যু হয়। বাংলায়ও নেমে আসে করুণ পরিণতি। তবে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের পরিণতি হয়েছিল অত্যন্ত করুণ। লর্ড ক্লাইভ আত্মহত্যা করেন, মিরজাফর নামটিই হয়ে উঠেছে বিশ্বাসঘাতকতার প্রতীক, উমিচাঁদ টাকার শোকে শেষ জীবনে পাগল হয়ে যান। ঘসেটি বেগম বসন্ত রোগে আক্রান্ত হয়ে অকালে মারা যান। এরকম মানিকচাঁদ, জগৎশেষ্ঠ, মিরন, রাজবল্লভসহ প্রত্যেক বিশ্বাসঘাতকের শেষ পরিণতি হয়েছিল অত্যন্ত মর্মান্তিক। তাই বলা যায়, যারা অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের শেষ পরিণতি কখনোই সুখের হয় না। 'সিরাজউদ্দৌলা' নাটকে তার প্রমাণ পাওয়া যায়।

উত্তর

• "উদ্দীপকের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের ষড়যন্ত্রের সাদৃশ্য পাওয়া যায়।"- মন্তব্যটি যথার্থ। • স্বার্থান্ধ মানুষ নিজেদের স্বার্থে নিজের স্বদেশ ও স্বজনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। তারা লোভের বশবর্তী হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। শত্রুর সঙ্গে হাত মিলিয়ে নিজের পরমআত্মীয়ের ক্ষতি করতেও পিছপা হয় না। এই ষড়যন্ত্রকারীরা সমাজ ও দেশের শত্রু। • উদ্দীপকে দেখা যায়, মানুষ ব্যক্তিগত লাভ ও ক্ষমতার লোভে মিথ্যাকে সত্য ও সত্যকে মিথ্যা বলে প্রমাণ করতে চায়। জীবনের আদর্শ বিসর্জন দিয়ে তারা গোপনে বহিঃশত্রুর সঙ্গে হাত মিলিয়ে দেশের ক্ষতি করে। তবে নিজের ভুলের কারণে এদের শেষ পরিণতি মর্মান্তিক হয়ে থাকে। কিন্তু মনুষ্যত্ববাদী মানুষেরা নিজের ক্ষুদ্রস্বার্থকে বিসর্জন দিয়ে দেশের কল্যাণে নিজেকে নিবেদিত করে। 'সিরাজউদ্দৌলা' নাটকেও উদ্দীপকের ভাববস্তুর মতো ষড়যন্ত্র করা হয়েছে। নবাব সিরাজের বিরুদ্ধে তাঁর আপনজনেরাই ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করে নিহত করে। এই ষড়যন্ত্রকারীদের শেষ পরিণতি হয়েছিল অত্যন্ত করুণ। • নবাব সিরাজের সুখের রাজত্বে- দুঃখ বয়ে নিয়ে আসে তার কাছের মানুষেরাই। উদ্দীপকের ভাববস্তুর মতো বহিঃশত্রুর সঙ্গে হাত মিলিয়ে সিরাজের আপজননেরাই সিরাজের পতন ঘটিয়েছে। উদ্দীপকের স্বার্থান্বেষী মানুষদের মতো মানুষরা 'সিরাজউদ্দৌলা' নাটকে ষড়যন্ত্র করে দেশের ও সেই সাথে নিজেদের করুণ পরিণতি সৃষ্টি করেছে। তাই বলা যায়, উদ্দীপকের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সম্পূর্ণ সাদৃশ্য রয়েছে।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।