শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে মিরজাফর লর্ড ক্লাইভের ষড়যন্ত্রের ধরন আলোচনা কর।

উত্তর: • বিশ্বাসঘাতকরা দেশ ও জাতির শত্রু। আত্মস্বার্থ ও ক্ষমতার লোভে পড়ে তারা স্বদেশ ও স্বজাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। লোভে পড়ে তারা এতটাই অন্ধ হয় যে, বহিঃশত্রুর সঙ্গে হাত মিলিয়ে নিজ দেশের ক্ষতি করতেও দ্বিধা বোধ করে না। আর বহিঃশত্রুরাও এই সুযোগকে লুফে নেয়। • উদ্দীপকে রাষ্ট্রীয় কাঠামোকে দৃঢ় রাখতে জাতীয়তাবাদের কথা বলা হয়েছে। পারস্পরিক বিশ্বাস ও আত্মীয়তা অনুভব হচ্ছে রাষ্ট্রব্যবস্থার ভিত্তি। এদেশ ঐক্যহীন হয়ে পড়লে বাইরের শত্রুরা দেশকে নিয়ন্ত্রণ করার সুযোগ নেয়। 'সিরাজউদ্দৌলা' নাটকে এরকমটি সংঘটিত হয়েছে। নবাব সিরাজের বিরুদ্ধে তাঁর আপনজনেরা ষড়যন্ত্র করে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়েছে। যার ফলে দেশের ঐক্য ভেঙে গিয়ে শাসন কাঠামো দুর্বল হয়ে পড়েছে। মিরজাফর ক্ষমতা পাওয়ার লোভে দায়িত্বরত প্রায় সবাইকে হাত করে নেয়। তারপর সিরাজের নিশ্চিত পতনের জন্য হাত মেলায় ইংরেজদের সঙ্গে। লর্ড ক্লাইভতাদের শর্ত সাপেক্ষে সাহায্য করতে রাজি হয়। নবাবের ঘরের লোকের আমন্ত্রণে সুযোগ পায় লর্ড ক্লাইভ। মিরজাফরের বিশ্বাসঘাতকতার ফলে পতন ঘটে সিরাজের। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত পারস্পরিক বিশ্বাসের সুযোগ নিয়ে মিরজাফর ও লর্ড ক্লাইভ দেশের জাতীয়তাবাদের ভিত্তি নষ্ট করে দেয়। তাদের এই ষড়যন্ত্রের ফলে আবশ্যিকভাবে পতন ঘটে নবাব সিরাজউদ্দৌলার। • 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের মধ্যে অন্যতম ছিল মিরজাফর লর্ড ক্লাইভ।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

উদ্দীপকের আলোকে মিরজাফর লর্ড ক্লাইভের ষড়যন্ত্রের ধরন আলোচনা কর।

উদ্দীপক

জাতীয়তাবাদের ভিত্তি একসাথে বসবাসের মানসিকতা। যখন মানসিক ঐক্য ভঙ্গ হয় ভূখণ্ডগত ও ভাষাগত মিল থাকা সত্ত্বেও রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ে। পরিবার, রাষ্ট্রব্যবস্থার পারস্পরিক বিশ্বাস ও আত্মীয়তা অনুভব রাষ্ট্রব্যবস্থার ভিত্তি। ঐক্যহীন হলে বহিঃশক্তি রাষ্ট্রব্যবস্থাকে বাইরে থেকে শাসন ও নিয়ন্ত্রণ করার ষড়যন্ত্র করে।

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025

উত্তর

• তামা তুলসী গঙ্গাজল ছুঁয়ে শপথ করে রাজবল্লব, জগৎশেঠ, উর্মিচাঁদ ও রায়দুর্লভ।

উত্তর

• “দেশপ্রেমিকের রক্ত যেন আবর্জনার স্তূপে চাপা না পড়ে।"-কথাটি নবাব সিরাজউদ্দৌলা বলেছেন দেশপ্রেমিকদের ভুলে না যাওয়ার প্রসঙ্গে। • 'সিরাজউদ্দৌলা', নাটকে নবাব সিরাজউদ্দৌলা মনে করেন পলাশির যুদ্ধে পরাজয়ের পর যদি প্রাণভয়ে কাপুরুষের মতো পালিয়ে যান তবে যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাঁদের মর্যাদা ক্ষুণ্ণ হবে। শত্রুরা এদেশের মাটিতে ঘাঁটি গড়ে তুলবে। তাঁর মনে হয়েছে- শত্রুর অত্যাচারে এ দেশ তখন আবর্জনার স্তূপে পরিণত হবে। তিনি শহিদ দেশপ্রেমিকদের উদ্দেশ্য পূরণের জন্য প্রশ্নোক্ত কথাটি বলেন।

উত্তর

• বিশ্বাসঘাতকরা দেশ ও জাতির শত্রু। আত্মস্বার্থ ও ক্ষমতার লোভে পড়ে তারা স্বদেশ ও স্বজাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। লোভে পড়ে তারা এতটাই অন্ধ হয় যে, বহিঃশত্রুর সঙ্গে হাত মিলিয়ে নিজ দেশের ক্ষতি করতেও দ্বিধা বোধ করে না। আর বহিঃশত্রুরাও এই সুযোগকে লুফে নেয়। • উদ্দীপকে রাষ্ট্রীয় কাঠামোকে দৃঢ় রাখতে জাতীয়তাবাদের কথা বলা হয়েছে। পারস্পরিক বিশ্বাস ও আত্মীয়তা অনুভব হচ্ছে রাষ্ট্রব্যবস্থার ভিত্তি। এদেশ ঐক্যহীন হয়ে পড়লে বাইরের শত্রুরা দেশকে নিয়ন্ত্রণ করার সুযোগ নেয়। 'সিরাজউদ্দৌলা' নাটকে এরকমটি সংঘটিত হয়েছে। নবাব সিরাজের বিরুদ্ধে তাঁর আপনজনেরা ষড়যন্ত্র করে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়েছে। যার ফলে দেশের ঐক্য ভেঙে গিয়ে শাসন কাঠামো দুর্বল হয়ে পড়েছে। মিরজাফর ক্ষমতা পাওয়ার লোভে দায়িত্বরত প্রায় সবাইকে হাত করে নেয়। তারপর সিরাজের নিশ্চিত পতনের জন্য হাত মেলায় ইংরেজদের সঙ্গে। লর্ড ক্লাইভতাদের শর্ত সাপেক্ষে সাহায্য করতে রাজি হয়। নবাবের ঘরের লোকের আমন্ত্রণে সুযোগ পায় লর্ড ক্লাইভ। মিরজাফরের বিশ্বাসঘাতকতার ফলে পতন ঘটে সিরাজের। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত পারস্পরিক বিশ্বাসের সুযোগ নিয়ে মিরজাফর ও লর্ড ক্লাইভ দেশের জাতীয়তাবাদের ভিত্তি নষ্ট করে দেয়। তাদের এই ষড়যন্ত্রের ফলে আবশ্যিকভাবে পতন ঘটে নবাব সিরাজউদ্দৌলার। • 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের মধ্যে অন্যতম ছিল মিরজাফর লর্ড ক্লাইভ।

উত্তর

• উদ্দীপকের ভাববস্তুর সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের বিষয় ও পরিণতির কোনো বৈসাদৃশ্য নেই, সম্পূর্ণ সাদৃশ্য বিদ্যমান। • একটি দেশের কাঠামোকে ঠিক রাখতে দেশের পরিচালনা পর্ষদে পারস্পরিক বিশ্বাস জরুরি। কিন্তু স্বার্থহীন ও নীচ লোকদের কাছে মানুষের বিশ্বাসের চেয়ে আত্মস্বার্থই বড় হয়ে ওঠে। তাদের বিশ্বাসঘাতকতায় দেশপ্রেমিক শাসকও হয়ে পড়ে নিরুপায়। ফলে দেশ ও মানুষের জীবনে নেমে আসে কলঙ্কজনক অধ্যায়। • জাতীয়তাবাদের ভিত্তিতে একটি জাতি গঠন করার স্বপ্ন দেখে একটি স্বাধীন রাষ্ট্র। যার মূলে থাকে পারস্পরিক বিশ্বাস ও তার থেকে সৃষ্ট মানসিক ঐক্য। এই চেতনাগুলো ভঙ্গ হলে ভূখণ্ডগত ও ভাষাগত মিল থাকা সত্ত্বেও রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ে। দেশ ঐক্যহীন হয়ে পড়লে বাইরের শত্রুরা দেশকে নিয়ন্ত্রণের জন্য ষড়যন্ত্র করতে থাকে। এ বিষয়টি তুলে ধরা হয়েছে উদ্দীপকে। উদ্দীপকের এই ভাববস্তুর সত্যতা 'সিরাজউদ্দৌলা' নাটকের বিষয়বস্তু ও পরিণতির ক্ষেত্রেও গভীরভাবে লক্ষ করা যায়। যেখানে ভাষাগত ও ভূখণ্ডগত ঐক্য বিদ্যমান থাকার পরেও নবাব সিরাজের পতন হয়েছে। এই পতনের মূলে রয়েছে নবাবের নিকট আত্মীয়দের বিশ্বাসঘাতকতা এবং তা থেকে ইংরেজদের করা ষড়যন্ত্র। দেশের ঐক্য নষ্ট করে এই বিশ্বাসঘাতকরাই ইংরেজদের ডেকে এনেছে। ফলে নবাব পরাজিত হয়ে নিহত হয়েছেন, দেশের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েছে এবং বাংলায় ব্রিটিশ শাসনের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে। নাটকের এই বিষয় ও পরিণতি উদ্দীপকের ভাববস্তুর সাথে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ। • সিরাজউদ্দৌলা নাটকে আপন মানুষ ও খুব কাছের আত্মীয়দের ষড়যন্ত্রে পলাশির যুদ্ধে নবাব সিরাজ ইংরেজদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন। এই পরাজয়কে অবশ্যম্ভাবী করে তুলেছে নবাবের প্রধান সেনাপতি মিরজাফর ও কতিপয় স্বার্থান্বেষী মহলের চক্রান্ত। নাটকের এই ভাববস্তু ও পরিণতিকে উদ্দীপকের ভাববস্তুতেও তুলে ধরা হয়েছে।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।