“বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস কখনো কখনো মানুষকে সর্বনাশ করে ফেলে।"- 'সিরাজউদ্দৌলা নাটকের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: • "বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস কখনো কখনো মানুষকে সর্বনাশ করে ফেলে"- 'সিরাজউদ্দৌলা' নাটকের আলোকে মন্তব্যটি যথার্থ। • আপনজনদের বিশ্বাসঘাতকতায় মানুষের জীবনে চরম বিপর্যয় নেমে আসে। আপনজনদের হীন ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার কারণে মানুষ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। • উদ্দীপকে রহিম গাজী বিশ্বাসঘাতকতার শিকার। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজ তাঁর প্রধান সেনাপতি মিরজাফরকে বিশ্বাস করতেন এবং দেশের স্বার্থে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শপথও করিয়েছিলেন। বিভিন্ন ঘটনাচক্রে তিনি বহুবার নবাবের ক্ষতি করার চেষ্টা করেন যা নবাবের দৃষ্টিগোচর হয়। শেষ পর্যন্ত পলাশি যুদ্ধের দায়িত্ব মিরজাফরের হাতে সমর্পণ করে তিনি শোচনীয় পরাজয়, বরণ করেন। এর ফলে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব 'সিরাজউদ্দৌলা তাঁর বিশ্বস্ত অমাত্যদের বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার শিকার হন। মিরজাফরকে বিশ্বাস করার দিক থেকে উদ্দীপকের বিষয়টি সম্পর্কিত। মিরজাফরের প্রতি অন্ধবিশ্বাসের কারণেই নবাব পরাজিত হন। এ দিক বিচারে 'সিরাজউদ্দৌলা' নাটকের আলোকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
“বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস কখনো কখনো মানুষকে সর্বনাশ করে…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর