উদ্দীপকের সেনাপতির সঙ্গে তোমার পঠিত নাটকের কোন চরিত্রের মিল রয়েছে? আলোচনা কর।
উত্তর: • উদ্দীপকের সেনাপতির সঙ্গে আমার পঠিত 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রের মিল রয়েছে। • বিশ্বাসঘাতকদের কারণেই জাতির সোনালি স্বপ্ন হারিয়ে যায়। নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য তারা যেকোনো কাজ করতে দ্বিধা করে না। • উদ্দীপকে টিপু সুলতানের সেনাপতি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য ইংরেজদের সাথে হাত মিলিয়ে তাদের কাছে টিপু সুলতানের সব গোপন খবর পৌছে দেয়। বিশ্বাসঘাতক সেনাপতির সহায়তায় ইংরেজরা দুর্গে প্রবেশ করে এবং টিপু সুলতান প্রাণ হারান। এমন বিশ্বাসঘাতকতা 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রে পরিলক্ষিত হয়। মিরজাফর নিজের স্বার্থ উদ্ধারের জন্য এতটাই অন্ধ ছিলেন যে, পবিত্র কোরান ছুঁয়ে নবাবের পক্ষে যুদ্ধ করার শপথ নিলেও তিনি যুদ্ধ না করে নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করেন। যার ফলে নবাব যুদ্ধে পরাজিত হন এবং পরবর্তীতে প্রাণ হারান। এই দিক থেকে উদ্দীপকের সেনাপতির সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রের মিল রয়েছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের সেনাপতির সঙ্গে তোমার পঠিত নাটকের কোন চরিত্রের মিল রয়েছে? …
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর