“উদ্দীপক এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের বিশ্বাসঘাতকদের মূল উদ্দেশ্য ব্যক্তিস্বার্থ।” উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: • "উদ্দীপক এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের বিশ্বাসঘাতকদের মূল উদ্দেশ্য ব্যক্তিস্বার্থ”- মন্তব্যটি যথার্থ। • স্বার্থান্ধ মানুষদের কাছে তাদের নিজেদের স্বার্থই সব সময় গুরুত্ব লাভ করে। অন্যায়ভাবে ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য তারা ন্যায়-নীতি, মনুষ্যত্বকে বিসর্জন দিতেও কুণ্ঠিত হয় না। • উদ্দীপকের আছিয়া একজন অকৃতজ্ঞ ও স্বার্থবাদী মানুষ। কেননা ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য যিনি তাকে উপকার করেছেন সেই ব্যক্তিরই ক্ষতি করতে চায় সে। 'সিরাজউদ্দৌলা' নাটকেও বিশ্বাসঘাতকতার, এ হীন রূপটি প্রতিফলিত হয়। নাটকের ঘসেটি বেগম, সেনাপতি মিরজাফর, উমিচাঁদ, রায়দুর্লভসহ অন্য অমাত্যবর্গ তাদের ব্যক্তিস্বার্থের জন্য দেশপ্রেমিক নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে প্রাসাদ ষড়যন্ত্রে লিপ্ত হয়। নবাবের কাছের লোক হয়েও তারা গোপনে ইংরেজদের সঙ্গে হাত মেলায়। • 'সিরাজউদ্দৌলা' নাটকে কিছু বিশ্বাসঘাতকের ষড়যন্ত্রের ফলে নবাব পলাশির যুদ্ধে পরাজিত হন। সেসব বিশ্বাসঘাতক নিজেদের স্বার্থে দেশের স্বাধীনতাকে ভিনদেশি ইংরেজ বণিকদের হাতে তুলে দেয়। তারা কেউ অর্থের লোভে, কেউ ক্ষমতার লোভে, কেউ বা নবাবের সঙ্গে ব্যক্তিগত শত্রুতার প্রতিশোধ নিতে নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। ফলে নিঃসন্দেহে এখানে তাদের ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেওয়ার দিকটিই ফুটে উঠেছে, যা উদ্দীপকে আছিয়ার আচরণেও দেখা যায়। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
“উদ্দীপক এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের বিশ্বাসঘাতকদের মূল উদ্দেশ্য ব্যক…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর