উদ্দীপকের প্রথম অংশের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন কোন চরিত্রের কতটুকু সাদৃশ্য আছে?
উত্তর: • উদ্দীপকের প্রথম অংশের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের দেশপ্রেমিক চরিত্র সিরাজউদ্দৌলা, মিরমর্দান ও মোহনলালের সাথে সাদৃশ্য রয়েছে। • দেশের দুঃসময়ে দেশপ্রেমিকদের চেনা যায়। স্বার্থান্বেষীরা যখন স্বার্থের জন্য দেশকে বিক্রির চক্রান্তে লিপ্ত, তখন দেশপ্রেমিক বীরেরা শেষ রক্তবিন্দু দিয়ে দেশকে রক্ষার জন্য এগিয়ে আসে। • উদ্দীপকে দেশের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঘোষিত হয়েছে। জাতি-ধর্ম-গোত্রের দেওয়াল ভেঙে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। কেননা ঐক্যবদ্ধ হলে শত্রুরা লড়তে ভয় পায়। তাই সংকটকালে একতা খুবই জরুরি। 'সিরাজউদ্দৌলা' নাটকে দেশপ্রেমিক বীর নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের হাত থেকে দেশকে রক্ষার জন্য হিন্দু-মুসলিম সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিল। তার বিশ্বস্ত দুই সেনাপ্রধান মিরদর্মান ও মোহনলাল সম্মুখসমরে বীরের মতো ইংরেজদের বিরুদ্ধে আমৃত্যু যুদ্ধ করেছিলেন। তাই উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজউদ্দৌলা, মিরমর্দান ও মোহনলালের দেশপ্রেমের দিক দিয়ে সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের প্রথম অংশের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন কোন চরিত্রের …
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর