উদ্দীপকের ছোট ছেলে জাবির ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের পরিণতি এক হলেও প্রেক্ষাপট ভিন্ন।- মন্তব্যটির সত্যাসত্য নির্ণয় কর
উত্তর: • উদ্দীপকের ছোট ছেলে জাবির ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের পরিণতি এক হলেও প্রেক্ষাপট ভিন্ন। মন্তব্যটি সত্য। • বিশ্বাসঘাতকতা একটি গর্হিত অপরাধ। সমাজে এমন অনেক মানুষ আছে যারা প্রত্যক্ষভাবে বন্ধুর মতো আচরণ করে কিন্তু আসলে সুযোগ পেলেই তারা ক্ষতি সাধন করে। • 'সিরাজউদ্দৌলা' নাটকে নাট্যকার একজন দেশপ্রেমিকের করুণ পরিণতি দেখিয়েছেন। সিরাজের সাথে পারিবারিক দ্বন্দ্বে তার খালা ঘসেটি বেগম হিংসার বশবর্তী হয়ে সিরাজের ক্ষতি করতে চায়। সে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে সিরাজের সঙ্গে ষড়যন্ত্র করে। আর এ ষড়যন্ত্রে তার সঙ্গে যুক্ত হয় রাজ্যের অন্য অমাত্যরা। ফলে সিরাজের পতন হয় ঠিকই কিন্তু বাংলা ভূখণ্ডও তার স্বাধীনতা হারায়। এদিকে উদ্দীপকের জাবিরের পরিণতির পেছনে তার আপনজন অর্থাৎ ভাই দায়ী। এদিক থেকে তাদের পরিণতি অভিন্ন। কামুক তার আলে • উদ্দীপকের জাবিরের পরিণতি সিরাজের মতো হলেও তাদের প্রেক্ষাপট ভিন্ন। কেননা জাবিরের সঙ্গে কেবল তার পারিবারিক বিষয় জড়িত এদিকে সিরাজের সঙ্গে পুরো বাংলা ভূখণ্ড দায়ী। সিরাজের পরিণতির মধ্য দিয়েই বাংলা পরাধীন হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের ছোট ছেলে জাবির ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের পরিণতি এক হলেও প্রেক্ষাপট ভিন্ন। মন্তব্যটি সত্য।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের ছোট ছেলে জাবির ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের পরিণতি এক …
উদ্দীপক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর