উদ্দীপকের রুবেল 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের প্রতিনিধি? দেখাও।
উত্তর: • উদ্দীপকের রুবেল 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রের প্রতিনিধি। • বিশ্বাস মানুষের সম্পর্কের ভিত্তি গড়ে তোলে। এতে সম্পর্ক মজবুত হয় এবং পারস্পরিক আস্থা তৈরি হয়। কিন্তু সেই বিশ্বাস যদি ভঙ্গ করা হয়, তার সম্পর্কের ভিত্তি নষ্ট হয়ে যায়। • মিরজাফর আলি খাঁ পারস্য থেকে নিঃস্ব অবস্থায় ভারতবর্ষে আসেন এবং নবাব আলীবর্দী খানের আশ্রয় লাভ করেন। নবাব আলিবর্দী খান তাকে পুত্রবৎস্নেহ করতেন। বৈমাত্রেয় বোনের সাথে তার বিয়ে দেন এবং সরকারের উচ্চ পদে নিয়োগ করেন। কূটকৌশল ও চাতুর্যের মাধ্যমে তিনি নবাবের প্রিয়পাত্র হন। কিন্তু তার মেধা, বুদ্ধি ও কৌশলের মূলে ছিল ক্ষমতালিপ্সা। ফলে আলিবর্দীকে হত্যার ষড়যন্ত্র থেকে শুরু করে দুর্নীতির অভিযোগেও একাধিকবার ক্ষমতাচ্যুত হন। তবুও মিরজাফরের চরিত্রের বিশ্বাসঘাতকতার কোনো পরিবর্তন হয়নি। বরং নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে অধিষ্ঠিত হলে মিরজাফর ইংরেজদের সাথে হাত মিলিয়ে সিরাজের পতন ঘটান। 'সিরাজউদ্দৌলা' নাটকের এই চরিত্রের সাথে উদ্দীপকের রুবেল চরিত্রের প্রবল সাদৃশ্য বিদ্যমান। নিঃসন্তান ফরিদ সাহেব তাকে পুত্রবৎ স্নেহে লালন-পালন করা সত্ত্বেও সে বিশ্বাসঘাতকতার আশ্রয় নেয়। এদিক থেকে বিচেনায় উদ্দীপকের রুবেল 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রের প্রতিনিধিত্ব করছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের রুবেল 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের প্রতিনিধি? দেখাও।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর