"উদ্দীপকের জামান সাহেব ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের পরিণতি এক হলেও প্রেক্ষাপট ভিন্ন।”- মন্তব্যটির সত্যাসত্য নির্ণয় কর।
উত্তর: • 'উদ্দীপকের জামান সাহেব ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের পরিণতি এক হলেও প্রেক্ষাপট ভিন্ন- মন্তব্যটি সত্য। • জীবনে চলার পথে বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় হয়। কিন্তু সকলকে বিশ্বাস করা ঠিক নয়। কেননা এমন অনেক মানুষ আছে যারা বাইরে থেকে বন্ধু হলেও ভেতরে ভেতরে শত্রু। এরা সুযোগ পেলেই ক্ষতি করার চেষ্টা করে। • 'সিরাজউদ্দৌলা' নাটকে নাট্যকার একজন দেশপ্রেমিকের করুণ পরিণতি দেখিয়েছেন। সিরাজের সঙ্গে বাংলা ভূখন্ড নিয়ে ইংরেজদের যুদ্ধ বাধে। তখন সিরাজ তার রাজ্যের অন্যতম ব্যক্তিবর্গ মিরজাফর, জগৎশেঠ, রায়দুর্লভ এদের নিয়ে যুদ্ধে অবতীর্ণ হন। কিন্তু মিরজাফরের এই চক্র সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ইংরেজদের সঙ্গে হাত মেলায়। ফলে করুণ পরিণতি হয় সিরাজের। উদ্দীপকের জামান সাহেবও সিরাজের মতো বিশ্বাসঘাতকতার শিকার। তবে তাদের দুজনের প্রেক্ষাপটে রয়েছে ভিন্নতা। • 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজ দেশমাতৃকাকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন। তার পরিধি বিশাল ও ব্যাপক। এদিকে উদ্দীপকের জামান সাহেবের বিস্তৃতি কেবল পরিবারের মধ্যেই। তার সঙ্গে সিরাজের মতো পুরো রাজ্য জড়িত ছিল না। তাই এসব বিচার করে বলা যায়, উদ্দীপকের জামান সাহেব ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের পরিণতি এক হলেও প্রেক্ষাপট ভিন্ন।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"উদ্দীপকের জামান সাহেব ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের পরিণতি এক হল…
উদ্দীপক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর