শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের জাফরের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের মিল রয়েছে? যুক্তি দেখাও।

উত্তর: • উদ্দীপকের জাফরের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগম চরিত্রের মিল রয়েছে। পরিবার ও আত্মীয় হলো মানুষের ভরসার জায়গা। অথচ অনেক সময় দেখা যায় পরিবারের সদস্যরাই ষড়যন্ত্র করে। হিংসার বশবর্তী হয়ে যখন আপনজন ষড়যন্ত্র করা শুরু করে তখন মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যায়। • উদ্দীপকে দেখা যায়, গাজী সাহেব মৃত্যুর পূর্বে ছোট ছেলে জাবিরকে তার কোম্পানির পরিচালক পদে দায়িত্ব দিয়ে যান। বড় ছেলে জাফর এতে ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় জাফর ভাড়াটে খুনিদের সাহায্যে ছোট ভাই জাবিরকে হত্যা করায়। উদ্দীপকে জাফরের ন্যায় এমন অসূয়াবৃত্তির প্রকাশ 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগমের মধ্যে দেখা যায়। ছোট বোন আমিনা বেগমের পুত্র সিরাজকে রাজ্য দিয়ে দেওয়ায় সে সিরাজের প্রতি হিংসাত্মক হয়ে ওঠে। তাই এই হিংসা শেষ পর্যন্ত সিরাজকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। উদ্দীপকের জাফর এবং আলোচ্য নাটকের ঘসেটি বেগম দুজনই হিংসার বশবর্তী হয়ে আপনজনের ক্ষতি করে। তাই উদ্দীপকের জাফরের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগম চরিত্রের মিল রয়েছে।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

উদ্দীপকের জাফরের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের মিল রয়েছে?…

উদ্দীপক

গাজী সাহেব মৃত্যুর পূর্বে ছোট ছেলে জাবিরকে তার কোম্পানির পরিচালক পদে দায়িত্ব দিয়ে যান। বড় ছেলে জাফরের পরিবর্তে ছোট ভাইকে পরিচালক পদে দায়িত্ব অর্পণ করায় বড় ছেলে ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় জাফর ভাড়াটে খুনিদের সাহায্যে ছোট ভাই জাবিরকে হত্যা করায়।

আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025

উত্তর

মোহাম্মদি বেগ দশ হাজার টাকার বিনিময়ে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করতে রাজি হয়েছিল।

উত্তর

• 'সিরাজ আমার কেউ নয়'- ঘসেটি বেগম এই কথা বলেছেন নবাব সিরাজউদ্দৌলার ধ্বংস কামনায় তার প্রতিহংসায়। • 'সিরাজউদ্দৌলা' নাটকে ঘসেটি বেগম সিরাজের বড় খালা এবং শওকতজঙ্গের পালক মাতা। রাজপরিবারের নিয়ম অনুসারে শওকতজঙ্গেরই নবাব হওয়ার কথা। সিরাজউদ্দৌলা বাংলার মসনদে বসায় ঘসেটি বেগমের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। এজন্য তিনি সিরাজের সুখ সহ্য করতে পারতেন না। নিজের স্বার্থ উদ্ধারের জন্য তিনি নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। এই প্রতিহিংসার কারণেই ঘসেটি বেগম সিরাজের ধ্বংস কামনা করেন।

উত্তর

• উদ্দীপকের জাফরের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগম চরিত্রের মিল রয়েছে। পরিবার ও আত্মীয় হলো মানুষের ভরসার জায়গা। অথচ অনেক সময় দেখা যায় পরিবারের সদস্যরাই ষড়যন্ত্র করে। হিংসার বশবর্তী হয়ে যখন আপনজন ষড়যন্ত্র করা শুরু করে তখন মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যায়। • উদ্দীপকে দেখা যায়, গাজী সাহেব মৃত্যুর পূর্বে ছোট ছেলে জাবিরকে তার কোম্পানির পরিচালক পদে দায়িত্ব দিয়ে যান। বড় ছেলে জাফর এতে ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় জাফর ভাড়াটে খুনিদের সাহায্যে ছোট ভাই জাবিরকে হত্যা করায়। উদ্দীপকে জাফরের ন্যায় এমন অসূয়াবৃত্তির প্রকাশ 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগমের মধ্যে দেখা যায়। ছোট বোন আমিনা বেগমের পুত্র সিরাজকে রাজ্য দিয়ে দেওয়ায় সে সিরাজের প্রতি হিংসাত্মক হয়ে ওঠে। তাই এই হিংসা শেষ পর্যন্ত সিরাজকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। উদ্দীপকের জাফর এবং আলোচ্য নাটকের ঘসেটি বেগম দুজনই হিংসার বশবর্তী হয়ে আপনজনের ক্ষতি করে। তাই উদ্দীপকের জাফরের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগম চরিত্রের মিল রয়েছে।

উত্তর

• উদ্দীপকের ছোট ছেলে জাবির ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের পরিণতি এক হলেও প্রেক্ষাপট ভিন্ন। মন্তব্যটি সত্য। • বিশ্বাসঘাতকতা একটি গর্হিত অপরাধ। সমাজে এমন অনেক মানুষ আছে যারা প্রত্যক্ষভাবে বন্ধুর মতো আচরণ করে কিন্তু আসলে সুযোগ পেলেই তারা ক্ষতি সাধন করে। • 'সিরাজউদ্দৌলা' নাটকে নাট্যকার একজন দেশপ্রেমিকের করুণ পরিণতি দেখিয়েছেন। সিরাজের সাথে পারিবারিক দ্বন্দ্বে তার খালা ঘসেটি বেগম হিংসার বশবর্তী হয়ে সিরাজের ক্ষতি করতে চায়। সে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে সিরাজের সঙ্গে ষড়যন্ত্র করে। আর এ ষড়যন্ত্রে তার সঙ্গে যুক্ত হয় রাজ্যের অন্য অমাত্যরা। ফলে সিরাজের পতন হয় ঠিকই কিন্তু বাংলা ভূখণ্ডও তার স্বাধীনতা হারায়। এদিকে উদ্দীপকের জাবিরের পরিণতির পেছনে তার আপনজন অর্থাৎ ভাই দায়ী। এদিক থেকে তাদের পরিণতি অভিন্ন। কামুক তার আলে • উদ্দীপকের জাবিরের পরিণতি সিরাজের মতো হলেও তাদের প্রেক্ষাপট ভিন্ন। কেননা জাবিরের সঙ্গে কেবল তার পারিবারিক বিষয় জড়িত এদিকে সিরাজের সঙ্গে পুরো বাংলা ভূখণ্ড দায়ী। সিরাজের পরিণতির মধ্য দিয়েই বাংলা পরাধীন হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের ছোট ছেলে জাবির ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের পরিণতি এক হলেও প্রেক্ষাপট ভিন্ন। মন্তব্যটি সত্য।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।