"উদ্দীপকের আবুল ফজলের মতো বিশ্বস্ত মানুষ নবাব সিরাজের দরবারেও ছিল।”- মন্তব্যটি উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: 'উদ্দীপকের আবুল ফজলের মতো' বিশ্বস্ত মানুষ নবাব সিরাজের দরবারেও ছিল।"- মন্তব্যটি যথার্থ। • প্রকৃত দেশপ্রেম হলো দেশের সার্বিক মঙ্গলের জন্য কাজ করা। দেশপ্রেমিক ব্যক্তি নিজ স্বার্থকে তুচ্ছ করে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যান আজীবন। দেশের সংকটকালে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। • উদ্দীপকের আবুল ফজলের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের বিশ্বস্ত চরিত্র মিরমর্দান, মোহনলাল, বদ্রি আলি, নৌবে সিং প্রমুখ সেনাপতির সাদৃশ্য রয়েছে। আবুল ফজল একজন সৎ, বিশ্বস্ত ও প্রকৃত দেশপ্রেমিক। তাই পারস্যের সম্রাটের ষড়যন্ত্রের সাথে তিনি হাত মেলাননি। বরং ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। উদ্দীপকের আবুল ফজলের মতো এমন বিশ্বস্ত ও প্রকৃত দেশপ্রেমিক নবাব সিরাজের দরবারেও লক্ষ করা যায়। তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শত্রুর বিরুদ্ধে প্রাণপণ লড়াই করেন। নিশ্চিত মৃত্যু জেনেও তারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন বিলিয়ে দেন। তাই ইতিহাসে তারা আজ চিরস্মরণীয় হয়ে আছেন। • একজন বিশ্বস্ত, সৎ ও প্রকৃত দেশপ্রেমের মূর্ত প্রতীক উদ্দীপকের আবুল ফজল চরিত্রটি। তেমনই 'সিরাজউদ্দৌলা' নাটকের কতিপয় চরিত্র রয়েছে, যারা প্রকৃত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছিলেন। দেশের স্বার্থে তারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। তাদের মধ্যে বদ্রি আলি, নৌবে সিং, মিরমর্দান, মোহনলাল প্রমুখ বিশেষভাবে উল্লেখযোগ্য।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"উদ্দীপকের আবুল ফজলের মতো বিশ্বস্ত মানুষ নবাব সিরাজের দরবারেও ছিল।”…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর