শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের রাবণ চরিত্রটি 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? বিশ্লেষণ কর।

উত্তর: • উদ্দীপকের রাবণ চরিত্রটি 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজ চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। • বিশ্বাসঘাতকদের কারণেই জাতির সোনালি স্বপ্ন হারিয়ে যায়। তারা দেশ ও জাতির সবচেয়ে বড় শত্রু। তারা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য দেশ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। • উদ্দীপকে দেশপ্রেমিক রাক্ষসরাজ রাবণের কথা বলা হয়েছে। নিজ দেশ লঙ্কায় তিনি শত্রুবেষ্টিত ও অবরুদ্ধ। তার ভাই বিভীষণ শত্রু রামের সঙ্গে যোগ দেয়। চারদিক থেকে অবিশ্বাস, প্রতারণা আর বিপর্যয় তাকে ঘিরে ধরে। যুদ্ধক্ষেত্র থেকে আসা পুত্রদের মৃত্যু সংবাদ তাকে বিষণ্ণ ও ব্যথিত করে তোলে। শত্রুদের মোকাবিলা করতে তিনি যুদ্ধক্ষেত্রে আগ্রসর হন। তার এই দেশপ্রেমিক মনোভাব ও অসহায় অবস্থা এবং বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার দিক দিয়ে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। নবাব সিরাজ সিংহাসনে বসার পর থেকেই তাঁকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র শুরু হয়। তিনি দেশের স্বাধীনতা রক্ষায় দৃঢ়চেতা মনোভাব প্রকাশ করেন। এভাবে উদ্দীপকের রাবণ চরিত্রটি 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজ চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

উদ্দীপকের রাবণ চরিত্রটি 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে সা…

উদ্দীপক

'মেঘনাদবধ কাব্যে'র দেশপ্রেমিক রাক্ষসরাজ রাবণ নিজ দেশে শত্রুবেষ্টিত ও অবরুদ্ধ। রামচন্দ্র ও তাঁর বানর সৈন্যবাহিনী লঙ্কা নগরীকে চারদিক থেকে ঘিরে রেখেছে। রাবণের অনুজ বিভীষণ শত্রুসেনাদের সাথে যোগ দিয়ে রাবণের বিপক্ষে দাঁড়িয়েছে। চারিদিকে অবিশ্বাস, প্রতারণা ও বিপর্যয়ের হাতছানি। যুদ্ধক্ষেত্র থেকে বীর পুত্রদের মৃত্যুর খবর আসে তাঁর কানে। বিষণ্ণ ও দ্রোহক্ষুব্ধ রাবণ শত্রুদের মোকাবিলা করার জন্য যুদ্ধসাজ নিয়ে রণক্ষেত্রে অগ্রসর হয়। দেশের জন্য এ সংগ্রাম প্রকৃত বীরত্বের মহিমায় উজ্জ্বল।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025

উত্তর

• স্থানীয় লোকদের তৈরি যাবতীয় লবণ ইংরেজরা তিন-চার আনা মন দরে পাইকারি হিসেবে কিনে নেয়।

উত্তর

• 'তার নবাব হওয়াটাই আমার মস্ত ক্ষতি।'- কথাটি বলেছেন ঘসেটি বেগম। • 'সিরাজউদ্দৌলা' নাটকে ক্ষমতার প্রতি ঘসেটি বেগমের অসীম লোভ। তিনি মনে করেন সিরাজ বাংলার নবাব, আর তিনি তার প্রজা। সিরাজ তার সম্পত্তিতে হস্তক্ষেপ করেছে, মতিঝিল থেকে তাকে বিতাড়িত করেছে, শওকতজঙ্গের নবাব হওয়ার স্বপ্ন ভেঙে দিয়েছে, হোসেন কুলি খাঁকে হত্যা করেছে। এসব কারণে ঘসেটি বেগম সিরাজের নবাব হওয়াটাকে তার জন্য মস্ত বড় ক্ষতি বলে মনে করেন।

উত্তর

• উদ্দীপকের রাবণ চরিত্রটি 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজ চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। • বিশ্বাসঘাতকদের কারণেই জাতির সোনালি স্বপ্ন হারিয়ে যায়। তারা দেশ ও জাতির সবচেয়ে বড় শত্রু। তারা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য দেশ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। • উদ্দীপকে দেশপ্রেমিক রাক্ষসরাজ রাবণের কথা বলা হয়েছে। নিজ দেশ লঙ্কায় তিনি শত্রুবেষ্টিত ও অবরুদ্ধ। তার ভাই বিভীষণ শত্রু রামের সঙ্গে যোগ দেয়। চারদিক থেকে অবিশ্বাস, প্রতারণা আর বিপর্যয় তাকে ঘিরে ধরে। যুদ্ধক্ষেত্র থেকে আসা পুত্রদের মৃত্যু সংবাদ তাকে বিষণ্ণ ও ব্যথিত করে তোলে। শত্রুদের মোকাবিলা করতে তিনি যুদ্ধক্ষেত্রে আগ্রসর হন। তার এই দেশপ্রেমিক মনোভাব ও অসহায় অবস্থা এবং বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার দিক দিয়ে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। নবাব সিরাজ সিংহাসনে বসার পর থেকেই তাঁকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র শুরু হয়। তিনি দেশের স্বাধীনতা রক্ষায় দৃঢ়চেতা মনোভাব প্রকাশ করেন। এভাবে উদ্দীপকের রাবণ চরিত্রটি 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজ চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

• 'দেশের জন্য এ সংগ্রাম প্রকৃত বীরত্বের ভূমিকায় উজ্জল'- এ মন্তব্যের আলোকে উদ্দীপকের রাবণ এবং নাটকের সিরাজউদ্দৌলার ভূমিকা তাদের গভীর দেশাত্মবোধকেই তুলে ধরে। • মাতৃভূমি যেন মায়ের মতোই আমাদের স্নেহাদরে আগলে রেখেছে। তাই মায়ের কোলে শুয়ে সন্তান যেমন মাকে ভুলতে পারে না, তেমনই শুভবোধসম্পন্ন কোনো ব্যক্তিও দেশমাতৃকাকে বিস্মৃত হতে পারে না। বস্তুত আমাদের জীবনে মাতৃভূমির স্নেহচ্ছায়ার চেয়ে মূল্যবান কোনোকিছুই থাকতে পারে না। • উদ্দীপকে রাবণ নামের এক সৎসাহসী ও দেশপ্রেমিক রাজার কথা বলা হয়েছে। একবার রাম-লক্ষ্মণ তাঁর রাজ্যে আক্রমণ করে বসেন। এমতাবস্থায় দেশপ্রেমিক রাজা রাবণ যুদ্ধের জন্য নিজের সৈন্যদের সুসংগঠিত করেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে তারই ছোট ভাই বিভীষণ শত্রু বাহিনীর সাথে আঁতাঁত করে এবং যুদ্ধে তাঁর প্রিয় পুত্রের মৃত্যু হয়। এমন পরিস্থিতিতে দেশকে রক্ষা করতে তিনি নিজেই যুদ্ধে অবতীর্ণ হন। • 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল সুর হলো দেশপ্রেম। এ নাটকের পুরোভাগজুড়ে প্রাসাদ ষড়যন্ত্র ও ইংরেজদের আগ্রাসনের বিপরীতে নবাব সিরাজউদ্দৌলা ও তাঁর অনুগত সেনাদের দেশাত্মবোধই প্রবল হয়ে উঠেছে। আর তাই পরাজয় নিশ্চিত জেনেও দেশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে পলাশির যুদ্ধে তারা প্রাণপণ যুদ্ধ করে গেছেন। একইভাবে উদ্দীপকের রাজা রাবণও চারদিকের অবিশ্বাস ও ষড়যন্ত্রের মাঝেও শত্রুর হাত থেকে দেশমাতৃকাকে রক্ষা করতে বীরদর্পে লড়াই করেছেন। সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।