"উদ্দীপকের ফরিদ সাহেব ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজ-এর মৃত্যুর কারণ এক ও অভিন্ন”- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: • "উদ্দীপকের ফরিদ সাহেব ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজ-এর মৃত্যুর কারণ এক ও অভিন্ন।"- মন্তব্যটি যথার্থ। • সমাজে এমন কিছু মানুষ বাস করে যারা আত্মস্বার্থে অন্ধ হয়ে নিকটজনের ক্ষতি করতেও তাদের বিবেকে বাধে না। ফলে যেকোনো অমানবিক ও নীতিবহির্ভূত কাজ তারা অনায়াসেই করতে পারে। এসব মানুষ সমাজের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। • 'সিরাজউদ্দৌলা' নাটকের একটি উল্লেখযোগ্য চরিত্র মিরজাফর আলি খান। কূটকৌশল ও চাতুর্যের মাধ্যমে তিনি নবাব আলীবর্দী খানের প্রিয়পাত্র হয়েছিলেন। কিন্তু ক্ষমতালিপ্সা তার হিতাহিত জ্ঞানকে শূন্য করে দেয়। ফলে নবাব আলিবর্দীকে তিনি বারবার হত্যার ষড়যন্ত্র করেন। নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণের পর তার ষড়যন্ত্র আরও ঘনীভূত হয়ে আসে। ইংরেজদের সীমাহীন লোভ ও স্বার্থপরতার ষড়যন্ত্রে অনেক রাজ অমাত্যের সঙ্গে মুখ্য ভূমিকায় অবতীর্ণ হন মিরজাফর। পলাশির যুদ্ধে নবাব সিরাজের পতনকে ত্বরান্বিত করতে দেশপ্রেমিক সৈনিকদের যুদ্ধ করার সুযোগ দেননি। তেমনই উদ্দীপকেও দেখা যায়, লোভী ও হীন চরিত্রের রুবেল পিতৃস্নেহে পালিত হয়েও ফরিদ সাহেবের সাথে বিশ্বাসঘাতকতা করে। • নবাব সিরাজউদ্দৌলার পতন এবং মৃত্যু, উদ্দীপকের ফরিদ সাহেবের। মৃত্যুর কারণ মূলত একই ধারায় প্রবাহিত। অর্থবিত্ত, ক্ষমতালিপ্সা ও বিশ্বাসঘাতকতাই উভয়ের জীবনে করুণ পরিণতি নিয়ে আসে। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথোপযুক্ত হয়েছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"উদ্দীপকের ফরিদ সাহেব ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজ-এর মৃত্যুর কারণ…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর