উদ্দীপকের আবুল ফজলের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফরের অমিল কোথায়? ব্যাখ্যা কর।
উত্তর: • উদ্দীপকের আবুল ফজলের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফরের বিশ্বস্ততা, নীতি-নৈতিকতার দিকটির অমিল রয়েছে। • নীতি-নৈতিকতা-বহির্ভূত মানুষ যেকোনো গর্হিত কাজ করতেও দ্বিধাবোধ করে না। সমাজের সকলের চেয়ে তারা নিজ স্বার্থকে সর্বাগ্রে স্থান দেয়। • 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর একজন শঠ, প্রতারক ও ক্ষমতালোভী বিশ্বাসঘাতক। ইংরেজদের প্রলোভনে সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার আকাঙ্ক্ষায় তিনি নীতি-নৈতিকতাহীন এক উন্মাদে পরিণত হয়েছিলেন। তাই পলাশির যুদ্ধে কোরআন শরিফ ছুঁয়ে নবাবের পক্ষে যুদ্ধ করার শপথ নিয়েও বিশ্বাসঘাতকতা করেন। কিন্তু উদ্দীপকে দেখা যায় এর বিপরীত চিত্র। সম্রাট আকবরের সভাকবি আবুল ফজল একজন সৎ, বিশ্বস্ত ও দেশপ্রেমিক। তাই পারস্য সম্রাটের ষড়যন্ত্রে তিনি পা দেননি। বরং ঘৃণাভরে তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বিশ্বস্ততা ও নীতি-নৈতিকতার দিক বিবেচনায় উদ্দীপকের আবুল ফজলের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফরের সম্পূর্ণ অমিল লক্ষ করা যায়।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের আবুল ফজলের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফরের অমিল কোথা…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর