"উদ্দীপকের মুসলিম বীর তাঁর কৃতকর্মের জন্য ইতিহাসে যতটা নন্দিত 'সিরাজউদ্দৌলা' নাটকের ক্লাইভ ততটাই নিন্দিত।"-বিশ্লেষণ কর।
উত্তর: • "উদ্দীপকের মুসলিম বীর তার কৃতকর্মের জন্য ইতিহাসে যতটা নন্দিত হয়েছেন, 'সিরাজউদ্দৌলা' নাটকের ক্লাইভ ততটাই নিন্দিত”-মন্তব্যটি যথার্থ। • নতুনকে জয় করার আকাঙ্ক্ষা মানুষের মধ্যে চিরন্তন। এই আকাঙ্ক্ষা থেকেই মানুষ নতুন নতুন দেশ জয় করে দেশের পরিধিকে বিস্তার করে থাকে। কিছু মহৎ বীর সর্বহারা মানুষের কল্যাণের জন্য নতুন দেশ জয় করলেও কিছু মানুষ নিকৃষ্ট মনোভাবনা থেকে মানুষকে শোষণ করার উদ্দেশ্যে নতুন দেশ জয় করে। • উদ্দীপকের মুসলিম সেনাপতির কৃতকর্ম এবং 'সিরাজউদ্দৌলা' নাটকে রবার্ট ক্লাইভের কৃতকর্ম পর্যালোচনা করলে দেখা যায়, মুসলিম সেনাপতি যেখানে তার কৃতকর্মের জন্য নন্দিত হয়ে আছেন সেখানে রবার্ট হয়েছেন নিন্দিত। মুসলিম সেনাপতির লক্ষ্য ও উদ্দেশ্য ছিল মহৎ; তার মূল লক্ষ্য ছিল মানুষের কল্যাণ সাধন করা। কিন্তু রবার্ট ক্লাইভের লক্ষ্য ও উদ্দেশ্য ছিল সংকীর্ণ মনের। তিনি মানুষকে শোষণ করে নিজের স্বার্থসিদ্ধির জন্য সম্পদ লুণ্ঠন করেছেন। তাই দুজনের কৃতকর্মের বিশ্লেষণ করলে দেখা যায় মুসলিম সেনাপতি ও নাটকের রবার্ট ক্লাইভ দুজন দুটি বিষয়ের প্রতিনিধি হয়ে উঠেছেন। • 'মানুষ তার মহৎ কাজের জন্য যেমন প্রশংসিত হয়ে থাকেন তেমনি স্বার্থান্বেষী অন্যায় কাজের জন্য হয়ে থাকেন নিন্দিত। উদ্দীপকের মুসলিম বীর তাঁর মহৎ কৃতকর্মের জন্য ইতিহাসে যেমন নন্দিত হয়ে আছেন তেমনি 'সিরাজউদ্দৌলা' নাটকের ক্লাইভ তার স্বার্থান্বেষী অন্যায় কৃতকর্মের জন্য নিন্দিত হয়ে আছেন।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"উদ্দীপকের মুসলিম বীর তাঁর কৃতকর্মের জন্য ইতিহাসে যতটা নন্দিত 'সিরা…
উদ্দীপক
সিলেট এমসি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর