অনুচ্ছেদের গভর্নর নূরুল আমিনের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কার মিল পাওয়া যায়? মিলের ক্ষেত্র কী?
উত্তর: • উদ্দীপকের নূরুল আমিনের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রের সাদৃশ্য রয়েছে। • দেশের প্রতি মানুষের ভালোবাসা চিরন্তন। কিন্তু এমনও কিছু মানুষ আছে যারা দেশকে ভালো না বেসে বরং দেশের সাথে শত্রুতা করে। এসব দেশদ্রোহী দেশ ও জাতির চিরশত্রু। • উদ্দীপকে দেখা যায়, বায়ান্নর ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর ছিলেন নূরুল আমিন। এ দেশের সন্তান হলেও তার নির্দেশেই পুলিশরা ছাত্র-জনতার মিছিলে গুলি চালায়। 'সিরাজউদ্দৌলা' নাটকের এমনই এক ঘৃণ্য চরিত্র হলো মিরজাফর। যে ছিল নবাবের পরম বিশ্বাসভাজন ও প্রধান সেনাপতি। যখন ইংরেজদের সাথে নবাবের যুদ্ধ লাগে তখন সে নবাব ও দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে। সে ইংরেজদের সাথে হাত মিলিয়ে দেশকে তাদের হাতে তুলে দেয়। তাই বলা যায়, উদ্দীপকের নূরুল আমিনের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
অনুচ্ছেদের গভর্নর নূরুল আমিনের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কার মিল প…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর