উদ্দীপকের বায়তুলমালের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত ইংরেজদের লুণ্ঠিত দ্রব্যের অমিল কোথায়? ব্যাখ্যা কর।
উত্তর: • উদ্দীপকের বায়তুলমাল এবং 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত ইংরেজদের লুণ্ঠিত দ্রব্যের অমিল মূলত লুণ্ঠনের উদ্দেশ্য ও ব্যবহারের ক্ষেত্রে পরিলক্ষিত হয়। • দেশের বিশ্বাসঘাতকদের হাত করে নিয়ে বহিঃশত্রুরা নিজেদের স্বার্থসিদ্ধি করতে থাকে। তারা দেশের স্বার্থান্বেষী মানুষদের প্রলোভন দেখিয়ে নিজেদের দলে করে নেয় এবং তাদের সহায়তায় তাদের দেশেরই অর্থসম্পদ লুণ্ঠন করে নিজেদের অধিকারে নিয়ে নেয়। • উদ্দীপকে মুসলিম সেনাপতি রোমান বাহিনীকে পরাজিত করে উত্তর আফ্রিকার মিশর জয় করেন। যুদ্ধে শত্রুর ফেলে যাওয়া মালামালের এক অংশ মিশরের অভাবী ও দুঃখীদের মধ্যে বিতরণ করেন এবং বাকি অংশ খিলাফতের রাজস্ব ভান্ডারে প্রেরণ করেন। এই বায়তুলমাল বণ্টনের লক্ষ্য ও উদ্দেশ্য মুসলিম সেনাপতির মহৎ চিন্তাভাবনাকে তুলে ধরে। কিন্তু ইংরেজরা এ দেশ থেকে লুণ্ঠিত দ্রব্য নিজেদের প্রয়োজনে ব্যবহার করে। তারা এ দেশের সম্পদ লুট করে নিজেদের সম্পদের ভান্ডার বৃদ্ধি করে। তাই বলা যায়, সম্পদ ব্যবহারের উদ্দেশ্য ও বণ্টনের দিক থেকে উদ্দীপকের বায়তুলমালের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত ইংরেজদের লুণ্ঠিত দ্রব্যের সম্পূর্ণ বৈপরীত্য বিদ্যমান।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের বায়তুলমালের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত ইংরেজদের লুণ…
উদ্দীপক
সিলেট এমসি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর