উদ্দীপকের পরিবারের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকে কাদের সাদৃশ্য রয়েছে? আলোচনা কর।
উত্তর: • উদ্দীপকের পরিবারের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চক্রের সাদৃশ্য রয়েছে। • কৃতজ্ঞতা মানুষের অন্যতম একটি গুণ। কিন্তু সকলের মধ্যে এ গুণ থাকে না। এমন অনেক মানুষ আছে যারা উপকারীর উপকার স্বীকার তো করেই না বরং উপকারকারীর ক্ষতি করে। এ ধরনের মানুষ সকলের জন্যই বিপজ্জনক। • উদ্দীপকে দেখা যায়, জামান সাহেব জনদরদি মানুষ। ছিন্নমূল একটি পরিবারকে তিনি নিজের জায়গায় থাকতে দেন। কয়েক বছর না যেতেই আশ্রিত পরিবারটি জামান সাহেবের জায়গাকে নিজের বলে দাবি করে এবং গোপন পরিকল্পনা করে জামান সাহেবকে হত্যা করে জায়গাটি দখল করে। উদ্দীপকের এই পরিবারের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চক্রের মিল পাওয়া যায়। সিরাজউদ্দৌলা মিরজাফর, জগৎশেঠ, রায়দুর্লভ, উমিচাঁদ এদের খুব বিশ্বাস করেন। পরে দেখা যায় এরাই ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে সিরাজউদ্দৌলাকে হত্যার ষড়যন্ত্র করে। বিশ্বাসভঙ্গের দিক থেকে এই মিরজাফর চক্র আর উদ্দীপকের পরিবারটি একে অন্যের সদৃশ। তাই উদ্দীপকের পরিবারের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চক্রের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের পরিবারের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকে কাদের সাদৃশ্য রয়েছে? আ…
উদ্দীপক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর