অনুচ্ছেদের পাকিস্তানি সেনাবাহিনীর ভূমিকার সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কীসের সম্পর্ক স্থাপন করা যায়? কীভাবে?
উত্তর: • অনুচ্ছেদের পাকিস্তানি সেনাবাহিনীর ভূমিকার সাথে। 'সিরাজউদ্দৌলা' নাটকের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমিকার সম্পর্ক স্থাপন করা যায়। • নিজেদের স্বার্থ উদ্ধারের দিকে ঔপনিবেশিক শাসকরা সবচেয়ে বেশি সচেষ্ট থেকেছে। সাম্রাজ্য বিস্তারের দিকে তাদের অনেক বেশি আগ্রহ ছিল। দুর্বলকে শোষণ করাই এদের টিকে থাকার ও অস্তিত্ব রক্ষার একমাত্র অবলম্বন। • অনুচ্ছেদে দেখা যায় জনগণের কোটি-কোটি টাকা দিয়ে গড়ে তোলা আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে বাঙালি মুক্তিযোদ্ধারা যুদ্ধে অবতীর্ণ হন। অন্যদিকে 'সিরাজউদ্দৌলা' নাটকের ইংরেজদের কর্মকাণ্ডেও একই দিকটি লক্ষ করা যায়। এ দেশে বাণিজ্য করতে এসে তারা এ দেশের মানুষকে শোষণ করে। অল্প টাকায় লবণ কিনে তারা অধিক মূল্যে বিক্রি করে জনগণকে শোষণ করতে থাকে। প্রজাদের ওপর তারা এভাবে সীমাহীন অত্যাচার ও নিপীড়ন চালায়। এ কারণে উদ্দীপকের পাকিস্তানি সেনাবাহিনী 'সিরাজউদ্দৌলা' নাটকের ইংরেজ বণিকদের উন্মোচন করে। এর ফলে সিরাজউদ্দৌলা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন আর দেশপ্রেমিক বাঙালি সেনারা তাতে অংশ নেয়।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
অনুচ্ছেদের পাকিস্তানি সেনাবাহিনীর ভূমিকার সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকে…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর