উদ্দীপকের টিপু সুলতানের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলার সাদৃশ্য বর্ণনা কর।
উত্তর: • উদ্দীপকের টিপু সুলতানের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলার সাদৃশ্য রয়েছে। • একজন সত্যিকারের দেশপ্রেমিক দেশের জন্য যুদ্ধ করেন। তারা অত্যন্ত সাহস ও শৌর্য-বীর্য নিয়ে অন্যায়ের মোকাবিলা করতে সর্বদা প্রস্তুত থাকেন। • উদ্দীপকের টিপু সুলতান তাঁর শৌর্যবীর্যের কারণে 'শের-ই-মহীশূর' নামে পরিচিত ছিলেন। তাঁর মতে, "ভেড়া বা শেয়ালের মতো দু'শ বছর বাঁচার চেয়ে বাঘের মতো দুদিন বেঁচে থাকাও ভালো।” এই মহান শাসক নিজের দেশের স্বাধীনতার জন্য ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে ১৭৯৯ সালে নিহত হন। 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলার মধ্যে এমন সাহসিকতা ও দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এভাবে উদ্দীপকের টিপু সুলতানের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজউদ্দৌলার সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের টিপু সুলতানের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌল…
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর