'সিরাজউদ্দৌলা' নাটকে 'স্বজাতির সেবাকারী' চরিত্রগুলো কীভাবে মহিমান্বিত হয়ে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: • 'সিরাজউদ্দৌলা' নাটকের 'স্বজাতির সেবাকারী' চরিত্রগুলো দেশপ্রেম ও আত্মত্যাগের মাধ্যমে মহিমান্বিত হয়ে উঠেছে। • দেশপ্রেম মানুষের একটি সহজাত প্রবৃত্তি। দেশমাতার জন্য প্রাণদান করে অমর হয়ে আছেন অসংখ্য বীরসন্তান। এমন অনেক মানুষ আছেন, যারা কেবল দেশের সেবায় অকাতরে জীবন বিলিয়ে দেন এবং ইতিহাসে সমাদৃত হয়েছেন। • 'সিরাজউদ্দৌলা' নাটকে স্বজাতির সেবাকারী চরিত্রগুলো মহানুভবতা, ত্যাগ ও দেশপ্রেমের প্রতিমূর্তি হিসেবে চিত্রিত হয়েছেন। ১৭৫৭সালের পলাশির প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অন্তমিত হলেও বাংলার ইতিহাসে তারা অমর হয়ে আছেন আজও। এই নাটকের প্রধান চরিত্র সিরাজউদ্দৌলা নিজেই স্বজাতির সেবাকারী ও একজন মহান নায়ক হিসেবে নাটকে উপস্থিত। দেশপ্রেম নবাবের মধ্যে এতই প্রবল ছিল যে নিশ্চিত পরাজয় জেনেও তিনি পুনরায় সেনা সংগ্রহ করে যুদ্ধ চালিয়ে যাওয়ার ইচ্ছে পোষণ করেন। কিন্তু শেষ পর্যন্ত পাষণ্ড মিরনের নির্দেশে মোহাম্মদি বেগ তাকে হত্যা করে। • উদ্দীপকে দেশপ্রেমী চরিত্রের বিপরীতে নেতিবাচক চরিত্রের কথা বলা হয়েছে। দেশপ্রেমী মহামানব তার দেশের জন্য প্রাণদান করতে এবং মাতৃভূমির কল্যাণে সর্বদা প্রস্তুত থাকেন। 'সিরাজউদ্দৌলা' নাটকেও সিরাজের চরিত্রের মধ্যে স্বদেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে। নবাবের পাশাপাশি মোহনলাল, মিরমর্দানের মতো বিশ্বস্ত সেনাপতিরাও স্বদেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। এছাড়া নবাবের স্ত্রী লুৎফার মধ্যেও দেশপ্রেমের প্রকাশ পেয়েছে। কারণ নবাবের পরাজয়ের সময় নবাবের মনোবল ধরে রাখতে তিনি সহায়তা করেছেন। উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, 'সিরাজউদ্দৌলা' নাটকে 'স্বাজাতির সেবাকারী' চরিত্রগুলো উজ্জ্বলভাবে ফুটে উঠেছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
'সিরাজউদ্দৌলা' নাটকে 'স্বজাতির সেবাকারী' চরিত্রগুলো কীভাবে মহিমান্ব…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর