শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের প্রতি ইঙ্গিত করা হয়েছে বলে তুমি মনে কর? কীভাবে?

উত্তর: • উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগম চরিত্রের প্রতি ইঙ্গিত করা হয়েছে বলে আমি মনে করি। • স্বার্থান্ধ ব্যক্তি স্বীয় স্বার্থ চরিত্রার্থ করার জন্য যেকোনো ধরনের অনৈতিক পথে ধাবিত হতে পারে। বিত্তের লোভে রক্তের সম্পর্ককেও তারা ভুলে যায় এবং তাদের ক্ষতি করতেও দ্বিধাবোধ করে না। • উদ্দীপকে অর্থ-সম্পদের কারণে মানুষের স্বার্থে কাবু হওয়ার কথা বলা হয়েছে। অর্থবিত্তের লোভ মানুষকে ভুল পথে পরিচালিত করে এবং মনুষ্যত্বহীন মানুষরূপে পরিণত করে। 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের খালা ঘসেটি বেগম সিরাজ মসনদে বসার পর থেকেই তার বিরুদ্ধে অসন্তোষ পুষতে থাকেন মনে। কারণ একটাই- পালকপুত্র শওকতজঙ্গকে ক্ষমতায় বসানোর বাসনা এবং রাজমাতা হওয়ার লোভ। তাইতো প্রাসাদ ষড়যন্ত্রের কেন্দ্রীয় চরিত্র হিসেবে ঘসেটি বেগম পরিচিতি লাভ করেন।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের প্রতি ইঙ্গিত করা হয়েছে …

উদ্দীপক

অর্থ ও স্বার্থ সকল বিবাদ-বিপত্তি, সমস্যা ও সংকটের মূল। এই অর্থের কারণেই শত শত মানুষ করছে ভুল। এই অর্থ আপনকে করে দেয় পর, এই অর্থের কারণেই শত শত মানুষ হয়েছে বর্বর, কেউবা হয়েছে কৃতঘ্ন। এই অর্থের কারণে মানুষ মানুষকে করতে পারে খুন। কেউ কেউ সুখের সংসারে লাগিয়ে দেয় আগুন।

রাজশাহী কলেজ · 2025

উত্তর

সিরাজউদ্দৌলা' নাটক অনুসারে রায়দুর্লভের পক্ষে বেশিক্ষণ বাইরে থাকা নিরাপদ নয়।

উত্তর

• "পারব। আমাকে পারতেই হবে।"- উক্তিটি নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসার। • পলাশির যুদ্ধে নবাবের বিশ্বাসঘাতক সেনাপতিরা বিশ্বাসভঙ্গ করে ইংরেজদের যুদ্ধজয় নিশ্চিত করতে নিষ্ক্রিয় ভূমিকায় থাকে। ফলে পরাজয় হয় নবাবের। কিন্তু নবাব পুনরায় সেনা সংগ্রহ করার উদ্দেশ্যে পাটনায় যেতে চান লোকচক্ষু ও শত্রুর চোখ ফাঁকি দিয়ে। বাংলার নবাবের পলায়নের দৃশ্য লুৎফা সহ্য করতে পারবেন না, সেই ধারণা নবাবের। কিন্তু লুৎফা এই বিপজ্জনক মুহূর্তে তার দৃঢ়সত্তার প্রকাশ হিসেবে উক্তিটি করেছেন।

উত্তর

• উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগম চরিত্রের প্রতি ইঙ্গিত করা হয়েছে বলে আমি মনে করি। • স্বার্থান্ধ ব্যক্তি স্বীয় স্বার্থ চরিত্রার্থ করার জন্য যেকোনো ধরনের অনৈতিক পথে ধাবিত হতে পারে। বিত্তের লোভে রক্তের সম্পর্ককেও তারা ভুলে যায় এবং তাদের ক্ষতি করতেও দ্বিধাবোধ করে না। • উদ্দীপকে অর্থ-সম্পদের কারণে মানুষের স্বার্থে কাবু হওয়ার কথা বলা হয়েছে। অর্থবিত্তের লোভ মানুষকে ভুল পথে পরিচালিত করে এবং মনুষ্যত্বহীন মানুষরূপে পরিণত করে। 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের খালা ঘসেটি বেগম সিরাজ মসনদে বসার পর থেকেই তার বিরুদ্ধে অসন্তোষ পুষতে থাকেন মনে। কারণ একটাই- পালকপুত্র শওকতজঙ্গকে ক্ষমতায় বসানোর বাসনা এবং রাজমাতা হওয়ার লোভ। তাইতো প্রাসাদ ষড়যন্ত্রের কেন্দ্রীয় চরিত্র হিসেবে ঘসেটি বেগম পরিচিতি লাভ করেন।

উত্তর

• 'অর্থ ও স্বার্থচিন্তা' 'সিরাজউদ্দৌলা' নাটকের কাহিনিকে নিয়ন্ত্রণ করেছে।'- মন্তব্যটিকে আমি সমর্থন করি। • অর্থ মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলেও অধিক অর্থলোভ মানুষকে স্বার্থবাদী করে তোলে। অর্থলোভী মানুষ সামান্য অর্থের জন্য হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। • অর্থ ও স্বার্থচিন্তা কেবলমাত্র সিরাজউদ্দৌলার পতনের পটভূমি তৈরি 'করেনি, বরং এটি 'সিরাজউদ্দৌলা' নাটকের বিভিন্ন চরিত্রের সিদ্ধান্ত ও কর্মপ্রণালিকে গভীরভাবে প্রভাবিত করেছে। মিরজাফর সিরাজউদ্দৌলার ঘনিষ্ঠ সঙ্গী হলেও ক্ষমতার লোভ ও অর্থের প্রলোভনে ইংরেজদের সঙ্গে চক্রান্ত করেন। তার ব্যক্তিগত স্বার্থ ও ক্ষমতার আকাঙ্ক্ষা সিরাজের বিরুদ্ধে তাকে দাঁড় করায়। সিরাজের খালা ঘসেটি বেগমেরও ক্ষমতার লোভ এবং বিশ্বাসঘাতকতার দিকটি ফুটে উঠেছে। অন্যদিকে ইংরেজরাও মূলত অর্থ ও স্বার্থের জন্য সিরাজের পতন চায় এবং প্রাসাদ ষড়যন্ত্র থেকে যুদ্ধের ময়দান তৈরি করে। • উদ্দীপকে অর্থের কারণে উদ্বুদ্ধ হওয়া সংকটের কথা ব্যক্ত করা হয়েছে। অর্থবিত্তের লোভ মানুষের মানবিক মর্যাদা নষ্ট করে বর্বর মানুষে পরিণত করে, যা 'সিরাজউদ্দৌলা' নাটকোর মূল কাহিনির সাথে সংগতিপূর্ণ। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।