"উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকের ট্র্যাজেডির স্বরূপ একই।"- নাটকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: • "উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকের ট্র্যাজেডির স্বরূপ একই।"- এ কথাটি যথার্থ। • বাংলার মানুষ দীর্ঘকাল ইংরেজ কর্তৃক শাসন ও শোষণ-বঞ্চনার শিকার হয়ে এসেছে। তবে প্রকৃত দেশপ্রেমিক যারা তারা এই অন্যায় শাসনকে মেনে নেননি। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছে। • উদ্দীপকে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের করুণ কাহিনির একটি ক্ষুদ্রাংশ তুলে ধরা হয়েছে। নবাব সিরাজের সিংহাসনে আরোহণের পর থেকে রবার্ট ক্লাইভের দুরভিসন্ধি ও কূটকৌশল এবং সিরাজের ওপর প্রাসাদ ষড়যন্ত্র তাঁর রাজ্যশাসনকে প্রায় অসম্ভব করে তোলে। ফলে ইংরেজদের সাথে পলাশির প্রান্তরে সিরাজের শোচনীয় পরাজয় ঘটে। অস্তমিত হয় স্বাধীনতার সূর্য। 'সিরাজউদ্দৌলা নাটকেও সিরাজের একই পরিণতি দেখা যায়। • 'সিরাজউদ্দৌলা' নাটকটি পলাশির যুদ্ধকে কেন্দ্র করে রচিত। এর একপক্ষে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা এবং অন্যপক্ষে ষড়যন্ত্রকারী ইংরেজ বেনিয়া। সিরাজ বাংলার মুক্তিকামী মানুষের স্বাধীনতার প্রতীক। স্বাজাত্যবোধ ও দেশপ্রেম পরিশ্রুত সিরাজ যেকোনো প্রকার জাতীয় অনিষ্টে শঙ্কিত এবং জাতীয় স্বার্থ রক্ষায় সদা সচেষ্ট। কিন্তু সকল প্রকার ক্ষমতাযোগ্যতা ও সম্ভাবনা থাকা সত্ত্বেও পলাশির যুদ্ধে তাকে পরাজয় স্বীকার করতে হয়। মেনে নিতে হয় করুণ পরিণতি। ক্লাইভের নির্দেশে মোহাম্মদি বেগ তাঁকে নির্মমভাবে হত্যা করে, যা উদ্দীপকেও তুলে ধরা হয়েছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত কথাটি যথোপযুক্ত।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকের ট্র্যাজেডির স্বরূপ একই।"- নাটকের আ…
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর