উদ্দীপকের লক্ষ্মণ সেনের পলায়ন এবং 'সিরাজউদ্দৌলা নাটকের কোন দিক থেকে সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: • উদ্দীপকের লক্ষ্মণ সেনের পলায়ন 'সিরাজউদ্দৌলা' নাটকের পরাজিত ইংরেজ সৈন্যদের পলায়নের সাথে সাদৃশ্যপূর্ণ। • বিদেশিরা এ দেশের ওপর বহুবার আধিপত্য বিস্তার করতে চেয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তারা বাংলা ছাড়তে বাধ্য হয়েছে। বাঙালিরা তাদের সব অপচেষ্টাকে ব্যর্থ করে দেশছাড়া করেছে। • উদ্দীপকে খিলজি শাসক কর্তৃক লক্ষ্মণ সেনের পরাজয়ের কথা বলা হয়েছে। বখতিয়ার খিলজির সাথে যুদ্ধে টিকতে না পেরে রাজা লক্ষ্মণ সেন খিড়কি দরজা দিয়ে পলায়ন করতে বাধ্য হন। উদ্দীপকের এই দিকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের ইংরেজ বাহিনীর পলায়নের সাথে সাদৃশ্যপূর্ণ। নবাব ইংরেজদের নানা অনিয়ম, বিশৃঙ্খলা ও অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। নবাব ইংরেজদের কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেন। এই আক্রমণে ইংরেজরা পরাজিত এবং গভর্নর রাজার ড্রেক, ক্যাপ্টেন ক্লেটনসহ অনেক ইংরেজ পালিয়ে যায়। সুতরাং উদ্দীপকের 'লক্ষ্মণ সেনের' পলায়ন 'সিরাজউদ্দৌলা' নাটকের ইংরেজদের পলায়নে সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের লক্ষ্মণ সেনের পলায়ন এবং 'সিরাজউদ্দৌলা নাটকের কোন দিক থেকে…
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর