উদ্দীপকের মির সাদিক যেন বিশ্বাসঘাতক মিরজাফরেরই প্রতিচ্ছবি।"-উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: • "উদ্দীপকের মির সাদিক যেন বিশ্বাসঘাতক মিরাজাফরেরই প্রতিচ্ছবি।"- মন্তব্যটি যথার্থ। • লোভে ও স্বার্থের কারণে মানুষ মনুষ্যত্বহীন হয়ে পড়ে। তারা দেশ ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। • উদ্দীপকের মির সাদিক একজন বিশ্বাসঘাতক সেনাপতি। তার ষড়যন্ত্রের কারণে দেশপ্রেমিক শাসক টিপু সুলতানকে জীবন দিতে হয়েছে। মির সাদিক লোভে পড়ে ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়ে এই চরম বিশ্বাসঘাতকতা করে। অন্যদিকে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফরের চরিত্রেও উদ্দীপকের মির সাদিকের মতোই আচরণ লক্ষ করা যায়। পলাশির যুদ্ধে নবাব তাকে প্রধান সেনাপতির দায়িত্ব দিলে ক্ষমতার লোভে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে বিশ্বাসঘাতকতা করে নবাবকে মৃত্যুর দিকে ঠেলে দেয় এবং দেশের স্বাধীনতা বিক্রি করে দেয়। • 'সিরাজউদ্দৌলা' নাটকে মিরজাফর নবাবকে ক্ষমতাচ্যুত করার জন্য এবং পলাশির যুদ্ধে ইংরেজদের পক্ষ নিয়ে দেশ ও জাতির সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেন। যা উদ্দীপকের মির সাদিকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের মির সাদিক যেন বিশ্বাসঘাতক মিরজাফরেরই প্রতিচ্ছবি।"-উদ্দীপক…
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর