শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকের রাবণ ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের পতনের কারণ একই সূত্রে গাঁথা।"- মন্তব্যটি বিশ্লেষণ কর।

উত্তর: • "উদ্দীপকের রাবণ এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের পতনের কারণ এক সূত্রে গাঁথা”- মন্তব্যটি যথার্থ। • প্রকৃত দেশপ্রেমিকের কাছে দেশমাতৃকার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। নবাব সিরাজউদ্দৌলাও এমনই একজন মহান দেশপ্রেমিক। বাংলার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু সেনাপতি মিরজাফরের বিশ্বাসঘাতকতার কারণে শেষ পর্যন্ত তিনি পরাজিত হন। • উদ্দীপকে মাইকেল মধুসূদন দত্তের 'মেঘনাদবধ' কাব্যের কথা বলা হয়েছে। এটি মূলত বাল্মীকি রামায়ণের নবরূপায়ণ। যেখানে তিনি মূল মহাকাব্যের খলনায়ক রাবণকে দেশপ্রেমিক রাজার ভূমিকায় তুলে ধরে নায়ক রাম-লক্ষণকে উপস্থাপন করেছেন নেতিবাচক ভূমিকায়। সংগত কারণেই এ মহাকাব্যে রাবণ একজন দেশপ্রেমিক ও বীর যোদ্ধা এবং মহান রাজা, যিনি তাঁর ছোট ভাই বিভীষণের বিশ্বাসঘাতকতার কারণে পরাজিত হন। • 'সিরাজউদ্দৌলা' নাটকে বাংলার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য ইংরেজদের বিরুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার বীরোচিত ভূমিকাকে তুলে ধরা হয়েছে। তা সত্ত্বেও নিজের প্রধান সেনাপতি মিরজাফর এবং সভাসদ ও নিকট আত্মীয়স্বজনের ষড়যন্ত্র ও অসহযোগিতার কারণে পলাশীর যুদ্ধে তিনি পরাজিত হন। তাকে কারাগারের ভেতর নির্মমভাবে হত্যা করা হয়। একইভাবে উদ্দীপকের দেশপ্রেমিক রাজা রাবণও তাঁর ছোট ভাই বিভীষণের বিশ্বাসঘাতকতার কারণেই পরাজিত হন। এক্ষেত্রে প্রেক্ষাপট ভিন্ন হলেও তাদের পতনের কারণ মূলত একই। সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

"উদ্দীপকের রাবণ ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের পতনের কারণ একই সূত্…

উদ্দীপক

বাল্মীকির 'রামায়ণ'কে মাইকেল মধুসূদন দত্ত নতুন আঙ্গিকে উপস্থাপন করেন তার 'মেঘনাদবধ' মহাকাব্যে। যেখানে রাবণ ও তার পুত্র মেঘনাদ মহাপরাক্রমশালী বীর হওয়া সত্ত্বেও ঘরের শত্রু বিভীষণের কারণে পরাজিত হয় রামের বাহিনীর কাছে।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025

উত্তর

সিরাজউদ্দৌলা' নাটকে চারটি অঙ্ক আছে।

উত্তর

• "ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা।"- উমিচাঁদ যুদ্ধক্ষেত্র থেকে ইংরেজদের পালানো প্রসঙ্গে এই কথাটি হলওয়েলকে বলেছিলেন। • 'সিরাজউদ্দৌলা' নাটকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজরা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জেনে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেন। এই আক্রমণে ইংরেজ সেনারা পরাজিত হয় এবং গভর্নর রজার ড্রেক, ক্যাপ্টেন ক্লেটনসহ অনেক ইংরেজ পালিয়ে যায়। অথচ ব্রিটিশরা নিজেদের অত্যন্ত বীর বলে অহংকার বোধ করে। উমিচাঁদ সেই কথা মনে করে বিদুপের স্বরে বলেছেন- "ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা।"

উত্তর

• উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব ও দেশবাসীর সাথে মিরজাফরের বিশ্বাসঘাতকতার বিষয়টি প্রকাশ পেয়েছে। • বিবেকবোধসম্পন্ন যেকোনো ব্যক্তিই নিজ দেশকে হৃদয় দিয়ে ভালোবাসেন। তবে এমনও কিছু ব্যক্তি রয়েছে, যারা প্রয়োজনে দেশ ও মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতেও পিছপা হয় না। আত্মকেন্দ্রিক ও কূপমণ্ডুক বলেই তারা এমন ঘৃণ্য কাজ করে থাকে। • উদ্দীপকে 'মেঘনাদবধ' কাব্যের কথা বলা হয়েছে। সেখানে রাম-লক্ষণ রাবণের রাজ্য লঙ্কায় আক্রমণ করলে দেশকে রক্ষা করতে রাবণ মহাপরাক্রমে যুদ্ধে অবতীর্ণ হন। কিন্তু তাঁরই অনুজ বিভীষণের শত্রুবাহিনীর সাথে আঁতাঁত এবং বিশ্বাসঘাতকতার কারণে তিনি যুদ্ধে হেরে যান। একইভাবে 'সিরাজউদ্দৌলা' নাটকের সেনাপতি মিরজাফর বাংলার মসনদের অধিকার লাভের আশায় বিদেশি ইংরেজদের সাথে আঁতাঁত করে নবাবের পরাজয়কে ত্বরান্বিত করেন। এ দিক বিবেচনায় উদ্দীপকে আলোচ্য নাটকের মিরজাফরের বিশ্বাসঘাতকতার বিষয়টিই প্রকাশ পেয়েছে।

উত্তর

• "উদ্দীপকের রাবণ এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের পতনের কারণ এক সূত্রে গাঁথা”- মন্তব্যটি যথার্থ। • প্রকৃত দেশপ্রেমিকের কাছে দেশমাতৃকার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। নবাব সিরাজউদ্দৌলাও এমনই একজন মহান দেশপ্রেমিক। বাংলার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু সেনাপতি মিরজাফরের বিশ্বাসঘাতকতার কারণে শেষ পর্যন্ত তিনি পরাজিত হন। • উদ্দীপকে মাইকেল মধুসূদন দত্তের 'মেঘনাদবধ' কাব্যের কথা বলা হয়েছে। এটি মূলত বাল্মীকি রামায়ণের নবরূপায়ণ। যেখানে তিনি মূল মহাকাব্যের খলনায়ক রাবণকে দেশপ্রেমিক রাজার ভূমিকায় তুলে ধরে নায়ক রাম-লক্ষণকে উপস্থাপন করেছেন নেতিবাচক ভূমিকায়। সংগত কারণেই এ মহাকাব্যে রাবণ একজন দেশপ্রেমিক ও বীর যোদ্ধা এবং মহান রাজা, যিনি তাঁর ছোট ভাই বিভীষণের বিশ্বাসঘাতকতার কারণে পরাজিত হন। • 'সিরাজউদ্দৌলা' নাটকে বাংলার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য ইংরেজদের বিরুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার বীরোচিত ভূমিকাকে তুলে ধরা হয়েছে। তা সত্ত্বেও নিজের প্রধান সেনাপতি মিরজাফর এবং সভাসদ ও নিকট আত্মীয়স্বজনের ষড়যন্ত্র ও অসহযোগিতার কারণে পলাশীর যুদ্ধে তিনি পরাজিত হন। তাকে কারাগারের ভেতর নির্মমভাবে হত্যা করা হয়। একইভাবে উদ্দীপকের দেশপ্রেমিক রাজা রাবণও তাঁর ছোট ভাই বিভীষণের বিশ্বাসঘাতকতার কারণেই পরাজিত হন। এক্ষেত্রে প্রেক্ষাপট ভিন্ন হলেও তাদের পতনের কারণ মূলত একই। সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।