শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজউদ্দৌলা চরিত্রের সাথে কোন দিকে সাদৃশ্য রয়েছে? বুঝিয়ে লেখ।

উত্তর: • উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজউদ্দৌলা চরিত্রের সাদৃশ্যপূর্ণ দিক হলো স্বপ্নভঙ্গ ও করুণ পরিণতি। • দেশপ্রেমিক বীর সন্তানেরা দেশের স্বার্থকেই বড় করে দেখেন। তারা দেশের প্রতি কোনো অন্যায়কে মেনে নিতে পারেন না। এই ধরনের মহৎ ব্যক্তিত্বকে অনেক ক্ষেত্রেই নির্মম পরিণতি বরণ করতে হয়। • প্রতিকূল পরিস্থিতির কারণে সৎ উদ্দেশ্যে অগ্রসর ব্যক্তির আশা ভেঙে আজীবন বেদনাকে বরণ করে নেওয়ার পরিণতির দিকটি উদ্দীপকের কবিতাংশের মূল সুর। অন্যদিকে 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তাদের হাত থেকে বাংলার মানুষকে মুক্ত করতে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু তার অমাত্যবর্গ ও নিকটজনের অর্থলোভ ও ক্ষমতালিপ্সার কারণে তিনি পরাজিত হন। এরপরও তিনি থেমে থাকেননি। দেশের সাধারণ জনগোষ্ঠীকে ইংরেজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। কিন্তু এতে তিনি ব্যর্থ হন। পরবর্তী সময়ে তিনি শত্রুপক্ষের হাতে বন্দি হন। কারাগারে থাকা অবস্থায় দশ হাজার টাকার বিনিময়ে তাকে নির্মমভাবে হত্যা করে। এভাবে নবাব সিরাজউদ্দৌলার এই করুণ পরিণতি ও স্বপ্নভঙ্গের সঙ্গে উদ্দীপকটি সাদৃশ্যপূর্ণ।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজউদ্দৌলা চরিত্রের সাথে কোন দিকে …

উদ্দীপক

"তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়? দুঃখের দহনে, করুণ রোদনে, তিলে তিলে তার ক্ষয়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়। শুকনো পাতার মর্মরে বাজে কত সুর বেদনায়। আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয়।"

ঢাকা কমার্স কলেজ · 2025

উত্তর

বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক 'শর্মিষ্ঠা'।

উত্তর

• "শুভ কাজে অযথা বিলম্ব করা বুদ্ধিমানের কাজ নয়।"-কথাটি মিরজাফর দলিলে দস্তখত করা প্রসঙ্গে বলেছেন। • 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবের পতনের জন্য মিরজাফর ও তার অনুসারীরা ইংরেজদের সঙ্গে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হন। নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার পর কে কোন ক্ষমতা পাবে সে বিষয়ে কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য তারা গোপন বৈঠক করেন। দলিলে লিখিত চুক্তি অনুসারে মিরজাফর মসনদে বসলেও রাজ্য চালানোর ক্ষমতা থাকবে কোম্পানির হাতে। এ ক্ষেত্রে রাজবল্লভকিছুটা দ্বিমত পোষণ করলে মিরজাফর প্রশ্নোক্ত কথাটি বলেন।

উত্তর

• উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজউদ্দৌলা চরিত্রের সাদৃশ্যপূর্ণ দিক হলো স্বপ্নভঙ্গ ও করুণ পরিণতি। • দেশপ্রেমিক বীর সন্তানেরা দেশের স্বার্থকেই বড় করে দেখেন। তারা দেশের প্রতি কোনো অন্যায়কে মেনে নিতে পারেন না। এই ধরনের মহৎ ব্যক্তিত্বকে অনেক ক্ষেত্রেই নির্মম পরিণতি বরণ করতে হয়। • প্রতিকূল পরিস্থিতির কারণে সৎ উদ্দেশ্যে অগ্রসর ব্যক্তির আশা ভেঙে আজীবন বেদনাকে বরণ করে নেওয়ার পরিণতির দিকটি উদ্দীপকের কবিতাংশের মূল সুর। অন্যদিকে 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তাদের হাত থেকে বাংলার মানুষকে মুক্ত করতে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু তার অমাত্যবর্গ ও নিকটজনের অর্থলোভ ও ক্ষমতালিপ্সার কারণে তিনি পরাজিত হন। এরপরও তিনি থেমে থাকেননি। দেশের সাধারণ জনগোষ্ঠীকে ইংরেজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। কিন্তু এতে তিনি ব্যর্থ হন। পরবর্তী সময়ে তিনি শত্রুপক্ষের হাতে বন্দি হন। কারাগারে থাকা অবস্থায় দশ হাজার টাকার বিনিময়ে তাকে নির্মমভাবে হত্যা করে। এভাবে নবাব সিরাজউদ্দৌলার এই করুণ পরিণতি ও স্বপ্নভঙ্গের সঙ্গে উদ্দীপকটি সাদৃশ্যপূর্ণ।

উত্তর

• "উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের আংশিক ভাব ধারণ করেছে মাত্র।"- মন্তব্যটি যথার্থ। • দেশপ্রেম মানুষকে মহৎ করে তোলে। দেশের সংকটকালে সকলের সম্মিলিত প্রয়াসে দেশকে মুক্ত করা যায়। কিন্তু অনেক সময় দেখা যায়, দেশের সংকটকালে কিছু লোক স্বার্থের জন্য শত্রুর পক্ষ অবলম্বন করে। • 'সিরাজউদ্দৌলা নাটকে দেশেপ্রেমের মূর্ত প্রতীক নবাব সিরাজ রাজ্যের স্বার্থে পরিবার-পরিজন থেকে অনেক দূরে থাকেন। বাংলার দেওয়ানি নিয়ে যখন ইংরেজদের সাথে নবাবের যুদ্ধ বাধে তখন নবাবের বিশ্বস্ত রাজকর্মচারীরা নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করে। যার ফলে সিরাজের নির্মম পরাজয় হয়, আর অপমানজনকভাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরই সাথে তার একমাত্র স্বপ্ন বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। বেশিরভাগ লোক নবাবের বিরোধিতা করলেও মিরমর্দান, মোহনলাল ও ফরাসি যোদ্ধা সাঁফ্রের মতো বিশ্বস্ত লোকেরা নববের পাশে ছিলেন। অন্যদিকে, উদ্দীপকে স্বপ্নহারা আশাহত জীবনের করুণ পরিণতির সুর প্রকাশ পেয়েছে। • স্বপ্নের বিলীন ও আশার পূরণ না হওয়ার বেদনার দিক থেকে উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটক সাদৃশ্যপূর্ণ হলেও নাটকে উল্লিখিত আপনজনের বিশ্বাসঘাতকতা, বিশ্বস্ত ব্যক্তির কর্মকান্ড ইত্যাদ বিষয় উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।