উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: • উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব ও দেশবাসীর সাথে মিরজাফরের বিশ্বাসঘাতকতার বিষয়টি প্রকাশ পেয়েছে। • বিবেকবোধসম্পন্ন যেকোনো ব্যক্তিই নিজ দেশকে হৃদয় দিয়ে ভালোবাসেন। তবে এমনও কিছু ব্যক্তি রয়েছে, যারা প্রয়োজনে দেশ ও মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতেও পিছপা হয় না। আত্মকেন্দ্রিক ও কূপমণ্ডুক বলেই তারা এমন ঘৃণ্য কাজ করে থাকে। • উদ্দীপকে 'মেঘনাদবধ' কাব্যের কথা বলা হয়েছে। সেখানে রাম-লক্ষণ রাবণের রাজ্য লঙ্কায় আক্রমণ করলে দেশকে রক্ষা করতে রাবণ মহাপরাক্রমে যুদ্ধে অবতীর্ণ হন। কিন্তু তাঁরই অনুজ বিভীষণের শত্রুবাহিনীর সাথে আঁতাঁত এবং বিশ্বাসঘাতকতার কারণে তিনি যুদ্ধে হেরে যান। একইভাবে 'সিরাজউদ্দৌলা' নাটকের সেনাপতি মিরজাফর বাংলার মসনদের অধিকার লাভের আশায় বিদেশি ইংরেজদের সাথে আঁতাঁত করে নবাবের পরাজয়কে ত্বরান্বিত করেন। এ দিক বিবেচনায় উদ্দীপকে আলোচ্য নাটকের মিরজাফরের বিশ্বাসঘাতকতার বিষয়টিই প্রকাশ পেয়েছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর