উদ্দীপকে উল্লেখকৃত 'ঘৃণিত পাষণ্ড বর্বর' চরিত্র 'সিরাজউদ্দৌলা' নাটকে আছে কি?- আলোচনা কর।
উত্তর: • হ্যাঁ, উদ্দীপকের উল্লেখকৃত 'ঘৃণিত পাষণ্ড বর্বর' চরিত্র 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রের সমগোত্রীয়। • বিশ্বাসঘাতকদের কারণেই একটি জাতির স্বাধীনতা বিনষ্ট হয়। তারা নিজেদের তুচ্ছ স্বার্থের জন্য শত্রুর সাথে হাত মিলিয়ে নিজের জাতিকে বিপদে ফেলতেও তোয়াক্কা করে না। • উদ্দীপকের কবিতাংশে বর্বর চরিত্রের মানুষের কথাও বলা হয়েছে, যারা জন্মভূমির কোনো উপকার করতে না পারলেও নিজেদের হীন স্বার্থের জন্য জাতির স্বাধীনতার স্বপ্নকে ভূলুণ্ঠিত করে। 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রটিও পাষন্ড নরাধমতুল্য। নবাব তাকে বিশ্বাস করে প্রধান সেনাপতি হিসেবে নিয়োগ দেন। মিরজাফর নিজের স্বার্থে এতটাই অন্ধ ছিল যে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করেও সে পলাশি প্রান্তরে নবাবের পক্ষে যুদ্ধ না করে প্রতারণা করে। ফলে নবাবের পর্যাপ্ত সেনা ও যুদ্ধ সরাঞ্জম থাকার পরও পরাজয় নিশ্চিত হয়। মূলত ক্ষমতার লোভ তাকে স্বজাতির বিরুদ্ধে নিয়ে যায়। ফলে ইতিহাসে সে ঘৃণ্য ব্যক্তির কুখ্যাতি লাভ করে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখকৃত 'ঘৃণিত পাষণ্ড বর্বর' চরিত্র 'সিরাজউদ্দৌলা' নাটকে…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর