"উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের আংশিক ভাব ধারণ করেছে মাত্র।"- মূল্যায়ন কর।
উত্তর: • "উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের আংশিক ভাব ধারণ করেছে মাত্র।"- মন্তব্যটি যথার্থ। • দেশপ্রেম মানুষকে মহৎ করে তোলে। দেশের সংকটকালে সকলের সম্মিলিত প্রয়াসে দেশকে মুক্ত করা যায়। কিন্তু অনেক সময় দেখা যায়, দেশের সংকটকালে কিছু লোক স্বার্থের জন্য শত্রুর পক্ষ অবলম্বন করে। • 'সিরাজউদ্দৌলা নাটকে দেশেপ্রেমের মূর্ত প্রতীক নবাব সিরাজ রাজ্যের স্বার্থে পরিবার-পরিজন থেকে অনেক দূরে থাকেন। বাংলার দেওয়ানি নিয়ে যখন ইংরেজদের সাথে নবাবের যুদ্ধ বাধে তখন নবাবের বিশ্বস্ত রাজকর্মচারীরা নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করে। যার ফলে সিরাজের নির্মম পরাজয় হয়, আর অপমানজনকভাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরই সাথে তার একমাত্র স্বপ্ন বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। বেশিরভাগ লোক নবাবের বিরোধিতা করলেও মিরমর্দান, মোহনলাল ও ফরাসি যোদ্ধা সাঁফ্রের মতো বিশ্বস্ত লোকেরা নববের পাশে ছিলেন। অন্যদিকে, উদ্দীপকে স্বপ্নহারা আশাহত জীবনের করুণ পরিণতির সুর প্রকাশ পেয়েছে। • স্বপ্নের বিলীন ও আশার পূরণ না হওয়ার বেদনার দিক থেকে উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটক সাদৃশ্যপূর্ণ হলেও নাটকে উল্লিখিত আপনজনের বিশ্বাসঘাতকতা, বিশ্বস্ত ব্যক্তির কর্মকান্ড ইত্যাদ বিষয় উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের আংশিক ভাব ধারণ করেছে মাত্র।"- মূল্…
উদ্দীপক
ঢাকা কমার্স কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর