"উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের বিষয়বস্তুর আংশিক প্রতিফলন ঘটেছে।"- তোমার মতামত দাও।
উত্তর: • "উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের বিষয়বস্তুর আংশিক প্রতিফলন ঘটেছে।"- মন্তব্যটি যথার্থ। • বিশ্বাসঘাতকরা নিজের দেশ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। যুগে যুগে বিশ্বাসঘাতকতার কারণে বহু দেশপ্রেমিক নেতা নির্মমতার শিকার হয়েছেন যা দেশ ও জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর। • 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলা একজন দেশপ্রেমিক প্রজাদরদি নবাব। তা সত্ত্বে, তিনি বাংলার স্বাধীনতা রক্ষা করতে পারেননি। লোভী বিশ্বাসঘাতক ও দেশদ্রোহী অমাত্যদের জন্য। উদ্দীপকে 'বিসর্জন' নাটকের রঘুপতির প্ররোচনায় রাজার অনুজ নক্ষত্র রায় রাজাকে হত্যা করতে রাজি হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। এখানে রাজ্য লোভে আপন ভাইকে হত্যা করার সিদ্ধান্তের যে দিকটি জানা যায় তা 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবের খালা ঘসেটি বেগমের হীন মানসিকতার 'সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তিনিও নবাবকে ক্ষমতাচ্যুত -করার জন্য ষড়যন্ত্র করেন। রাজ অমাত্যরা নবাবের বিরোধিতা করার কারণে নবাব পরাজিত, বন্দি এবং করুণ পরিণতির শিকার হন। এই দিকটি ছাড়া এ নাটকের অন্যান্য বিষয় উদ্দীপকে প্রতিফলিত হয়নি। উদ্দীপকে কেবল ষড়যন্ত্র করে রাজাকে হত্যা করার দিকটিই প্রতিফলিত হয়েছে। • 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলার মধ্যে অকৃত্রিম দেশপ্রেম পরিলক্ষিত হয়। উদ্দীপকের রাজার মধ্যে প্রজাপ্রীতি ও মানবিকতা প্রকাশ পেয়েছে। নবাব সিরাজও প্রজাপীড়নকারী ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এ বিষয়টি ছাড়া নতুন করে সৈন্য সংগ্রহ করে ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা, প্রজাদের জন্য জীবন উৎসর্গকারী বীরদের প্রতি শ্রদ্ধাবোধ ইত্যাদি বিষয় উদ্দীপকে প্রকাশ পায়নি। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের বিষয়বস্তুর আংশিক প্রতিফলন ঘটেছে।"- …
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর