উদ্দীপকের মাহাবুব এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহাম্মদি বেগের চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপরীত্য দেখাও।
উত্তর: • উদ্দীপকের মাহাবুব এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহাম্মদি বেগের চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপরীত্য হলো কৃতজ্ঞতায় ও কৃতঘ্নতায়। • মানুষের মধ্যে কেউ কেউ উপকারীর প্রতি কৃতজ্ঞ থাকে সব সময়, কেউ আবার উপকারীর ক্ষতি করে কৃতঘ্ন হয়ে ওঠে। • উদ্দীপকে পিতৃ-মাতৃহারা, সহায়-সম্বলহীন, দিশেহারা মাহাবুবকে বন্ধু রিপন তার এক খালার বাড়িতে লেখাপড়ার সুযোগ করে দেয়। মাহাবুব ঈদের সময়ে জাকাত দেওয়ার দীর্ঘ লাইনে বাল্যবন্ধু রিপনকে দেখে বুকে টেনে নেয় এবং সড়ক দুর্ঘটনায় পঙ্গু রিপনকে সারা জীবন চলার মতো আর্থিক সংস্থান নিশ্চিত করে। এখানে উদ্দীপকের মাহাবুব কৃতজ্ঞতার কারণে মহানুভব চরিত্রের অধিকারী হয়ে উঠেছে। অথচ 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহাম্মদি বেগ চরিত্রটি উদ্দীপকের মাহবুবের সম্পূর্ণ বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য ধারণ করে। মোহাম্মদি বেগ একজন নীচাশয় ও কৃতঘ্ন ব্যক্তি। নবাব সিরাজউদ্দৌলার পিতা মির্জা জয়নুদ্দিন অনাথ বালক মোহাম্মদি বেগকে আদর-যত্নে মানুষ করেছিলেন। অথচ সেই মোহাম্মদি বেগ অর্থের লোভে অত্যন্ত নিষ্ঠুরভাবে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করে নবাব সিরাজউদ্দৌলাকে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের মাহাবুব এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহাম্মদি বেগের চারিত্র…
উদ্দীপক
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর