শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের হুমায়ুনের জীবনের শেষ পরিণতি আর 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলার জীবনের শেষ পরিণতি এক রকম নয়।"- মন্তব্যটির সপক্ষে তোমার মতামত দাও।

উত্তর: • উদ্দীপকের হুমায়ুনের জীবনের শেষ পরিণতি আর 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলার জীবনের শেষ পরিণতি এক রকম নয়।"- মন্তব্যটি যথার্থ। • অর্থ-বিত্তের লোভে মানুষ মনুষ্যত্বহীন হয়ে পড়ে। ক্ষমতা লাভের আশায়ও মানুষ অত্যন্ত অমানবিক হয়ে ওঠে। তারা আত্মার আত্মীয় হয়েও ক্ষমতায় আরোহণের জন্য বিশ্বাসঘাতকতা করে। • 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবের নিকটাত্মীয় ও অমাত্যরা গোপনে তাঁকে ক্ষমতাচ্যুত ও হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়। নবাব তা বুঝতে পেরে রাজ অমাত্যদের ডেকে তাদেরকে দেশের জন্য কাজ করতে বলেন। 'তারা ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ নিয়েও শেষ পর্যন্ত দেশের পক্ষে কাজ করেননি, বরং নবাবের সঙ্গে এবং দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। নবাবের পক্ষে দেশপ্রেমিক সেনাপতিরা যুদ্ধ করে প্রাণ দেওয়ার পর নবাব পলাশির যুদ্ধে পরাজিত ও বন্দি হন। উদ্দীপকের হুমায়ুন এমন অবস্থায় পড়েননি। তার বিরুদ্ধে ষড়যন্ত্র হলেও তিনি তা শক্ত হাতে মোকাবিলা করেছেন। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব তা করতে পারেননি। তাঁর নিকটাত্মীয়রা নানাভাবে বিরোধিতা করেছে। • 'সিরাজউদ্দৌলা' নাটকে সিরাজের নবাব হওয়াটাই ঘসেটি বেগমের কাছে বড় ক্ষতির কারণ হয়েছিল। তার এ হীন মানসিকতার শিকার হয়েছেন নবাব সিরাজউদ্দৌলা। পলাশির যুদ্ধে বিশ্বাসঘাতকতা করে মিরজাফর ক্লাইভের হাত ধরে সিংহাসনে বসেন। ক্লাইভের পরামর্শে মিরনের মোহাম্মদি বেগকে দিয়ে নবাবকে নির্মমভাবে হত্যা করে। উদ্দীপকের হুমায়ুনকে এমন পরিণতির শিকার হতে হয়নি। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

উদ্দীপকের হুমায়ুনের জীবনের শেষ পরিণতি আর 'সিরাজউদ্দৌলা' নাটকের নবা…

উদ্দীপক

ইতিহাস বলে সম্রাট বাবরের মৃত্যুর পর তার জ্যেষ্ঠপুত্র হুমায়ুন যখন সিংহাসনে বসেন, তখন তার বয়স মাত্র বাইশ বছর। একদিকে অল্প বয়সে শাসনকার্যের গুরুদায়িত্ব, অন্যদিকে সিংহাসনে বসার পর থেকেই চলে নানামুখী ষড়যন্ত্র। এ রকম প্রতিকূল পরিস্থিতিতেও যুবক শাসক হুমায়ুন ঠিকভাবে হাল ধরে অত্যন্ত সাহসিকতায় শাসনকার্য চালিয়ে যান। হুমায়ুনের ভাইয়েরা এবং আত্মীয়-স্বজনেরা যদিও সহযোগিতার পরিবর্তে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তথাপি দুর্দান্ত প্রতাপে শক্ত হাতে সবকিছুর মোকাবিলা করেন তিনি।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025

উত্তর

"সিরাজউদ্দৌলার শ্বশুরের নাম মির্জা ইরিচ খাঁ।

উত্তর

• “ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা।"- উমিচাঁদ যুদ্ধক্ষেত্র থেকে ইংরেজদের পালানো প্রসঙ্গে এই কথাটি হলওয়েলকে বলেছিলেন। • 'সিরাজউদ্দৌলা' নাটকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজরা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জেনে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেন। এই আক্রমণে ইংরেজ সেনারা পরাজিত হয় এবং গভর্নর রজার ড্রেক, ক্যাপ্টেন ক্লেটনসহ অনেক ইংরেজ পালিয়ে যায়। অথচ ব্রিটিশরা নিজেদের অত্যন্ত বীর বলে অহংকার বোধ করে। উমিচাঁদ সেই কথা মনে করে বিদুপের স্বরে বলেছেন- "ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা।"

উত্তর

• উদ্দীপকের হুমায়ুনের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজউদ্দৌলা চরিত্রের মিল রয়েছে। • ইংরেজরা এ দেশের সম্পদের প্রতি গভীর লোভ-লালসা থেকেই ভারতবর্ষে বাণিজ্য করতে আসে। তারা বাণিজ্যের নামে এ দেশে লুটপাট এবং রাজনৈতিক বিষয়েও হস্তক্ষেপ করে। • 'সিরাজউদ্দৌলা' নাটকে বাংলার মসনদে আরোহণের পর থেকেই নবাব সিরাউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার জন্য প্রাসাদ ষড়যন্ত্র শুরু করেন সিরাজের খালা ঘসেটি বেগম। প্রধান রাজ-অমাত্য মিরজাফর, জগৎশেঠ, রাজবল্লভের সঙ্গে মিলে ঘসেটি বেগম সিরাজের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র শুরু করেন। এই প্রাসাদ ষড়যন্ত্রের দিকটির সঙ্গে উদ্দীপকের মিল রয়েছে। এখানে মাত্র বাইশ বছর বয়সে সিংহাসনে বসার পর থেকেই সম্রাট বাবরের জ্যেষ্ঠপুত্র হুমায়ুন নানামুখী ষড়যন্ত্রের শিকার হন। প্রতিকূল অবস্থার মধ্যেও হুমায়ূন শক্ত হাতে তাদের দমন করে শাসনকাজ চালিয়ে যান। এ দিকটি নবাব সিরাজউদ্দৌলার ইংরেজদের অন্যায়ের প্রতিবাদ করে এবং তাদেরকে বাণিজ্যের অধিকার প্রত্যাহার করে নেওয়ার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকের হুমায়ুন ষড়যন্ত্রকে উপেক্ষা করে দুর্দান্ত প্রতাপে সবকিছু মোকাবিলা করলেও নবাব তা পারেননি। তবে দেশপ্রেমের দিক থেকে তাঁরা উভয়ই সাদৃশ্যপূর্ণ চরিত্র।

উত্তর

• উদ্দীপকের হুমায়ুনের জীবনের শেষ পরিণতি আর 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলার জীবনের শেষ পরিণতি এক রকম নয়।"- মন্তব্যটি যথার্থ। • অর্থ-বিত্তের লোভে মানুষ মনুষ্যত্বহীন হয়ে পড়ে। ক্ষমতা লাভের আশায়ও মানুষ অত্যন্ত অমানবিক হয়ে ওঠে। তারা আত্মার আত্মীয় হয়েও ক্ষমতায় আরোহণের জন্য বিশ্বাসঘাতকতা করে। • 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবের নিকটাত্মীয় ও অমাত্যরা গোপনে তাঁকে ক্ষমতাচ্যুত ও হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়। নবাব তা বুঝতে পেরে রাজ অমাত্যদের ডেকে তাদেরকে দেশের জন্য কাজ করতে বলেন। 'তারা ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ নিয়েও শেষ পর্যন্ত দেশের পক্ষে কাজ করেননি, বরং নবাবের সঙ্গে এবং দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। নবাবের পক্ষে দেশপ্রেমিক সেনাপতিরা যুদ্ধ করে প্রাণ দেওয়ার পর নবাব পলাশির যুদ্ধে পরাজিত ও বন্দি হন। উদ্দীপকের হুমায়ুন এমন অবস্থায় পড়েননি। তার বিরুদ্ধে ষড়যন্ত্র হলেও তিনি তা শক্ত হাতে মোকাবিলা করেছেন। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব তা করতে পারেননি। তাঁর নিকটাত্মীয়রা নানাভাবে বিরোধিতা করেছে। • 'সিরাজউদ্দৌলা' নাটকে সিরাজের নবাব হওয়াটাই ঘসেটি বেগমের কাছে বড় ক্ষতির কারণ হয়েছিল। তার এ হীন মানসিকতার শিকার হয়েছেন নবাব সিরাজউদ্দৌলা। পলাশির যুদ্ধে বিশ্বাসঘাতকতা করে মিরজাফর ক্লাইভের হাত ধরে সিংহাসনে বসেন। ক্লাইভের পরামর্শে মিরনের মোহাম্মদি বেগকে দিয়ে নবাবকে নির্মমভাবে হত্যা করে। উদ্দীপকের হুমায়ুনকে এমন পরিণতির শিকার হতে হয়নি। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।