উদ্দীপকের নক্ষত্র রায়ের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগমের সাদৃশ্য দেখাও।
উত্তর: • উদ্দীপকের নক্ষত্র রায়ের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগমের হিংসাত্মক মনোভাব ও ষড়যন্ত্রের দিক থেকে সাদৃশ্য রয়েছে। • লোভ পড়ে মানুষ অমানুষে পরিণত হয়। ক্ষমতার লোভে তারা আত্মীয়ের সম্পর্ক পর্যন্ত ভুলে যায়। নিজ স্বার্থের জন্য প্রিয়জন ও স্বজনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতেও অনেকে পিছপা হয় না। • 'সিরাজউদ্দৌলা' নাটকে ঘসেটি বেগম নবাব সিরাজকে নবাব হিসেবে মেনে নিতে পারেননি। নবাবের ছোট ভাই পোষ্যপুত্র একরামউদ্দৌলাকে নবাব করা হলে তিনি নবাবমাতা হিসেবে রাজকাজ পরিচালনা করার সুযোগ পাবেন। তার সেই প্রত্যাশা পূরণ করতে তিনি রাজ-অমাত্য ও ইংরেজদের সঙ্গে হাত মেলান এবং নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে লিপ্ত হন। তাঁর এ বিশ্বাসঘাতকতার ফলেই পলাশিতে যুদ্ধ না করে সেনাপতি মিরজাফর নিশ্চুপ দাঁড়িয়ে থাকেন। ফলে সিরাজউদ্দৌলা পরাজয় ঘটে এবং তিনি করুণ পরিণতির শিকার হন। উদ্দীপকের রাজা তাঁর রাজ্যে পশু বলি নিষিদ্ধ 'ঘোষণা করলে পুরোহিত রঘুপতি তা মেনে নিতে পারেননি। তিনি রাজ্য লাভের লোভ দেখিয়ে রাজার ছোট ভাই নক্ষত্র রায়কে বশ করেন। নক্ষত্র রায় রঘুপতির কথায় নিজে রাজা হওয়ার জন্য রাজাকে হত্যা করতে সম্মত হয়। এভাবে উদ্দীপকের নক্ষত্র রায় ও নাটকের ঘসেটি বেগম পরস্পর সাদৃশ্যপূর্ণ চরিত্র।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের নক্ষত্র রায়ের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগমের সা…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর