বিষয়বস্তুর দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্য কোথায়? আলোচনা কর।
উত্তর: • বিষয়বস্তুর দিক থেকে উদ্দীপকের হুমায়ুনের সিংহাসনে আরোহণ এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলার সিংহাসনে আরোহণের সাদৃশ্য রয়েছে। • ষড়যন্ত্রের কারণে আমাদের দেশপ্রেমী নেতাদের বারবার নির্মমতার শিকার হতে হয়েছে, যা দেশ ও জাতির জন্য পরবর্তীতে দুঃখের ধারা বয়ে এনেছে। দেশের শাসনব্যবস্থা বিঘ্নিত হয়েছে। • উদ্দীপকের হুমায়ুন অল্প বয়সে সিংহাসনে আরোহণ করেন। কিন্তু ক্ষমতা গ্রহণের পর তিনি নিকট আত্মীয়-স্বজন দ্বারা নানামুখী ষড়যন্ত্রের শিকার হন। 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলাও মসনদে বসেন। কিন্তু তাঁর নিকট আত্মীয়-স্বজন বিষয়টিকে সহজভাবে মেনে নিতে পারেননি। তাই তাঁকে ক্ষমতাচ্যুত করার জন্য তারা ইংরেজদের সঙ্গে হাত মেলান এবং গোপন ষড়যন্ত্রে লিপ্ত হন। প্রাসাদ ষড়যন্ত্র, ইংরেজদের সাথে দ্বন্দ্ব, আত্মীয়-স্বজনের অসহযোগিতায় নবাব প্রতিকূল পরিস্থিতির শিকার হন। আর এদিক থেকেই উদ্দীপকের হুমায়ুনের সিংহাসনে আরোহণ এবং নবাব সিরাজউদ্দৌলার সিংহাসনে আরোহণের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
বিষয়বস্তুর দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্য ক…
উদ্দীপক
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর