"উদ্দীপকের নবাব নজীবদ্দৌলা এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজ চরিত্রের দায়িত্ব-কর্তব্যবোধ এবং স্বদেশপ্রেমের চেতনায় এক ও অভিন্ন।” এ মতামত তুমি সমর্থন কর কি? মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: • "নবাব নজীবউদ্দৌলা ও নবাব সিরাজউদ্দৌলা উভয়ের দেশপ্রেম ও মানসিকতা এক ও অভিন্ন।"- এ মতামতকে আমি সমর্থন করি। দেশকে যাঁরা ভালোবাসেন তাঁরাই দেশপ্রেমিক। আপাতদৃষ্টিতে সবাই নিজ ভূখণ্ডকে ভালোবাসে। কিন্তু যাঁরা ভালোবাসার দৃষ্টান্তস্বরূপ নিজেদের জীবন পর্যন্ত ত্যাগ করেন। তাঁরাই প্রকৃত দেশপ্রেমিক। • 'সিরাজউদ্দৌলা' নাটকে দেশপ্রেমের মূর্তপ্রতীক হলেন সিরাজ। দেশের প্রতি অকুতোভয় সংগ্রামী বীর সিরাজ বাংলার মানুষের কল্যাণে সর্বদা চিন্তিত থাকতেন। পলাশি যুদ্ধে বিশ্বাসঘাতক সেনারা নবাবের বিরুদ্ধে অবস্থান নিলে বাংলার সূর্য অস্তমিত হয়। তবে নবাব চেষ্টা করেন দেশ ও মানুষকে রক্ষা করতে ঔপনিবেশিকতা থেকে কিন্তু শেষ পর্যন্ত প্রাণ দিয়েও রক্ষা করতে পারেননি। নবাবের ন্যায় এমন দেশপ্রেম আরেক ঐতিহাসিক চরিত্র নজীবউদ্দৌলার মাঝেও লক্ষণীয়। তিনি মারাঠা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে প্রথম পরাজিত হলেও পানিপথের তৃতীয় যুদ্ধে জয়লাভ করেন। • ঐতিহাসিক প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের নজীবউদ্দৌলা ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের আদর্শগত জায়গা এক। দেশমাতাকে রক্ষায় উভয়েই সর্বদা তৎপর, দেশের প্রতি দায়িত্ব কর্তব্য পালনে ব্যস্ত, স্বদেশপ্রেমিক। সুতরাং বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"উদ্দীপকের নবাব নজীবদ্দৌলা এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজ চরিত্রের…
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর