উদ্দীপকের জরিনা বেগম চরিত্রের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য আছে? আলোচনা কর।
উত্তর: • উদ্দীপকে জরিনা বেগম চরিত্রের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের লুৎফা চরিত্রের সাদৃশ্য রয়েছে। • নারীর ভালোবাসা পুরুষকে উন্নত, মহান, মহিমান্বিত করে। কোনো দিন কোনো কালে পুরুষ একা কিছু করতে পারেনি। সেখানে প্রেরণা, সাহস, শক্তি দিয়েছে নারীরা। • উদ্দীপকের জরিনা স্নেহময়ী প্রেমময়ী একজন নারী। যে স্বামীর অমঙ্গল চিন্তায় সদা চিন্তিত থাকে। স্বামী যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিলে সে তার কাছে রাখতে চায়। সে চায় স্বামী তার কাছে থেকে যেন সমস্ত ক্লান্তি দূর করে। জরিনার এই মনোভাব 'সিরাজউদ্দৌলা' নাটকের লুৎফার চরিত্রে লক্ষ করা যায়। তিনি নবাবের দুশ্চিন্তার মুহূর্তে নবাবকে সহানুভূতি দেখান, নবাবকে শান্ত রাখতে চান। তাইতো তিনি নবাবকে তার কাছে একটি রাত বিশ্রাম করার অনুরোধ করেন। পলাশি যুদ্ধে নবাবের নিশ্চিত পরাজয়ের মুহূর্তেও নবাবের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করেছিলেন লুৎফা। নবাবকে বন্দি করার পূর্বেও তিনি প্রবল মনোবল জুগিয়েছেন, পুনরায় যুদ্ধে প্রস্তুতির সময় সাহসও দিয়েছেন, যা উদ্দীপকের জরিনা চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের জরিনা বেগম চরিত্রের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্র…
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর