উদ্দীপকের হুমায়ুনের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের মিল রয়েছে এবং কীভাবে? আলোচনা কর।
উত্তর: • উদ্দীপকের হুমায়ুনের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজউদ্দৌলা চরিত্রের মিল রয়েছে। • ইংরেজরা এ দেশের সম্পদের প্রতি গভীর লোভ-লালসা থেকেই ভারতবর্ষে বাণিজ্য করতে আসে। তারা বাণিজ্যের নামে এ দেশে লুটপাট এবং রাজনৈতিক বিষয়েও হস্তক্ষেপ করে। • 'সিরাজউদ্দৌলা' নাটকে বাংলার মসনদে আরোহণের পর থেকেই নবাব সিরাউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার জন্য প্রাসাদ ষড়যন্ত্র শুরু করেন সিরাজের খালা ঘসেটি বেগম। প্রধান রাজ-অমাত্য মিরজাফর, জগৎশেঠ, রাজবল্লভের সঙ্গে মিলে ঘসেটি বেগম সিরাজের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র শুরু করেন। এই প্রাসাদ ষড়যন্ত্রের দিকটির সঙ্গে উদ্দীপকের মিল রয়েছে। এখানে মাত্র বাইশ বছর বয়সে সিংহাসনে বসার পর থেকেই সম্রাট বাবরের জ্যেষ্ঠপুত্র হুমায়ুন নানামুখী ষড়যন্ত্রের শিকার হন। প্রতিকূল অবস্থার মধ্যেও হুমায়ূন শক্ত হাতে তাদের দমন করে শাসনকাজ চালিয়ে যান। এ দিকটি নবাব সিরাজউদ্দৌলার ইংরেজদের অন্যায়ের প্রতিবাদ করে এবং তাদেরকে বাণিজ্যের অধিকার প্রত্যাহার করে নেওয়ার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকের হুমায়ুন ষড়যন্ত্রকে উপেক্ষা করে দুর্দান্ত প্রতাপে সবকিছু মোকাবিলা করলেও নবাব তা পারেননি। তবে দেশপ্রেমের দিক থেকে তাঁরা উভয়ই সাদৃশ্যপূর্ণ চরিত্র।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের হুমায়ুনের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের মিল রয়…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর