“প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের কালপুরুষ এবং নবাব সিরাজউদ্দৌলা একই পরিণতির শিকার হয়েছেন।” মন্তব্যটি যাচাই কর।
উত্তর: • "প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের কালপুরুষ এবং নবাব সিরাজউদ্দৌলা একই পরিণতির শিকার হয়েছেন"- মন্তব্যটি যথার্থ। • সাহসী ও আত্মপ্রত্যয়ী ব্যক্তিরা কোনো বাধার কাছেই নতি স্বীকার করে না। সংগ্রামের পথে তারা আপসহীন। আর এই আপসহীন মনোভাবই তাদের অন্যায় ও অচলায়তনের বিরুদ্ধে প্রতিবাদী করে তোলে। • উদ্দীপকের কালপুরুষ অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে একজন বিল্পবী। শোষণমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এবং গ্রামীণ মানুষের অধিকার আদায়ের জন্য তিনি সংগ্রামে নামেন। এসময় একদল দেশপ্রেমিক যুবককে সাথে নিয়ে তিনি জমিদারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। বিদ্রোহীরা তার নেতৃত্বে জমিদার কার্যালয়ে আক্রমণ চালালে তারই এক অনুচরের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয় এবং জনসমক্ষে তাকে নির্মমভাবে দণ্ডিত করা হয়। • সিরাজউদ্দৌলা' নাটকে বাংলার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য ইংরেজদের বিরুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার বীরোচিত, ভূমিকাকে তুলে ধরা হয়েছে। তা সত্ত্বেও নিজের প্রধান সেনাপতি মিরজাফর ও সভাসদদের ষড়যন্ত্র ও অসহযোগিতার কারণে পলাশির যুদ্ধে তিনি পরাজিত হন এবং তাকে নির্মমভাবে হত্যা করা হয়। একইভাবে উদ্দীপকের বিপ্লবী কালপুরুষও নিজ অনুচরের বিশ্বাসঘাতকতার জন্য ধরা পড়েন এবং নির্মমভাবে দণ্ডিত হন। এক্ষেত্রে প্রেক্ষাপট ভিন্ন হলেও তাদের পরিণতি মূলত একই। সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
“প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের কালপুরুষ এবং নবাব সিরাজউদ্দৌলা একই…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর