উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন দিকটি ফুটে উঠেছে? আলোচনা কর।
উত্তর: • উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রাসাদ ষড়যন্ত্রের দিকটি ফুটে উঠেছে। • ১৭৫৭ সালের ঐতিহাসিক পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন। এর সাথে সাথে বাংলার স্বাধীনতার সূর্যও অস্তমিত হয়। এক্ষেত্রে প্রাসাদ ষড়যন্ত্র এবং তার প্রধান সেনাপতিসহ অন্যান্য অমাত্যের অসহযোগিতা ও বিশ্বাসঘাতকতাই ছিল এ যুদ্ধে তার পরাজয়ের মূল কারণ। • উদ্দীপকের আরিজ একজন দেশপ্রেমিক শাসক। এ কারণে বিদেশি অপশক্তি তার দেশে আক্রমণ করলে মাতৃভূমিকে রক্ষার জন্য তিনি তাদের বিরুদ্ধে তিনি নিজের সেনাবাহিনীকে সুসংগঠিত করেন এবং যুদ্ধে অবতীর্ণ হন। কিন্তু তারই এক আত্মীয়ের বিশ্বাসঘাতকতার কারণে তিনি সেই যুদ্ধে হেরে যান। একইভাবে 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলাও প্রাসাদ ষড়যন্ত্রের শিকার হন এবং সেনাপতি ও অমাত্যদের বিশ্বাসঘাতকতার কারণে ঐতিহাসিক পলাশির যুদ্ধে হেরে যান। এ বিচারে উদ্দীপকে আলোচ্য নাটকের প্রাসাদ ষড়যন্ত্রের এ দিকটিই ফুটে উঠেছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন দিকটি ফুটে উঠেছে? আলোচনা কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর