উদ্দীপকের মুক্তিপাগল জনসাধারণ "সিরাজউদ্দৌলা” নাটকে কাদের প্রতিনিধিত্ব করে? আলোচনা কর।
উত্তর: • উদ্দীপকের মুক্তিপাগল জনসাধারণ 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরমর্দান, মোহনলাল, বদ্রি আলি, নৌবে সিং প্রমুখ সেনাপতির প্রতিনিধিত্ব করে। • বাঙালি জাতির বীরত্ব দেশের প্রতি গভীর ভালোবাসা, জাতির প্রতি শ্রদ্ধা এবং স্বাধীনতা সংগ্রামের এক অমর ইতিহাস। বাঙালি বীরেরা নিজের জীবন, পরিবার ও ব্যক্তিগত স্বার্থকে ত্যাগ করে দেশের স্বার্থে লড়াই করেছেন। • উদ্দীপকের মুক্তিপাগল জনসাধারণ 'সিরাজউদ্দৌলা' নাটকের কয়েকজন দেশপ্রেমিক সেনাপতির সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে দেশপ্রেমিক বাঙালি জনসাধারণ পাকিস্তানি শোষণ-পিনীড়নের হাত থেকে বাঁচতে প্রাণপণে লড়াই করেছেন। পশ্চিম পাকিস্তানকে দমন করতে ঐকবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তাদের প্রকৃত দেশপ্রেমের কারণেই বাঙালি জাতি মুক্ত হয় শোষণ-বৈষম্য পিনীড়নের হাত থেকে। 'সিরাজউদ্দৌলা' নাটকেও দেখা যায়, নবাব সিরাজউদ্দৌলার নেতৃত্বে তার সেনাপতি মিরমর্দান, মোহনলাল, বদ্রি আলি, নৌবে সিং প্রমুখ ইংরেজদের বিরুদ্ধে আপ্রাণ লড়ে যান। গভীর দেশপ্রেমের ফলেই তা সম্ভবপর হয়েছিল। এদিক থেকে উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাবের সেনাপতিদের দেশপ্রেমের সাদৃশ্য লক্ষ করা যায়।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের মুক্তিপাগল জনসাধারণ "সিরাজউদ্দৌলা” নাটকে কাদের প্রতিনিধিত…
উদ্দীপক
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর